অক্ষয় টমেটো এবং আমাদের অদৃষ্টের পরিহাস
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজার থেকে কিনেছি ১৫ দিন হল। আজও সে অক্ষয়, অমর এবং সতেজ। প্রানবন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার দেহ যেন ১৯ বছর বয়সী টিনেজারের মত তগবগে; লালশাড়ী পড়া নববধূর মত রাঙা। তার পূর্বপুরুষরা বড়জোর ৩-৪ দিন বাঁচত , কিন্তু আজ তাদের প্রজন্ম বোটা থেকে ভুমিষ্ট হওয়ার পর থেকে বেঁচে যাচ্ছে মাসকে মাস। বোটা থেকে ছাড়ানোর পর তাদের এমন এক পানি দিয়ে গোসল করানো হয় যা তাদের দীর্ঘজীবী হতে সাহায্য করে। অন্যদিকে তাদের ভক্ষক মানুষেরা হয় ক্ষণজীবী। তারা এই সতেজ টমেটো খেয়ে হয় নিস্তেজ। লাল টুকটুকে রঙ্গে পাগল হয়ে তারা হয় রঙহীন, বর্ণহীন আর জীর্ণশীর্ণ।
তাইতো বলি কারো পৌষমাস কারো সর্বনাশ।
মানুষের পক্ষ থেকে এই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য কত আইন কত উদ্যোগের গল্প শুনি। কিন্তু সে আইন আর কথার বুলির বাস্তবায়ন স্বল্প। এই সমস্ত রাঙ্গা টমেটো এবং তাদের সহজাতী সবজী আর তাদের ন্যায় সুবিধাপ্রাপ্ত ফলফলাধিদের খোঁজার জন্য মাঝে মাঝে মানুষেরা অস্ত্র বগলে ঝটিকা অভিযান পরিচালনা করে থাকে। তবে তা কয়েকদিন পরে শিথিল হয়ে যায় বাজারের উপরীর গরমে।
তাই অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে আমাদের বরণ করে নিতে হচ্ছে এই অক্ষত রাঙ্গা টমেটোদের কিংবা তাদের প্রতিবেশীদের।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন" আমার মা,আমার পৃথিবী "
মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

ছবি- নিজস্ব সংগ্রহ
কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।
জীবন কোন...
...বাকিটুকু পড়ুন