somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইলের রকমারি নাম

১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেীদি আরবে তথা পুরো মধ্যপ্রাচ্যে নকিয়া মোবাইলের আলাদা নামে ডাকা হয়। আপনি যদি এখানে এসে নকিয়া 6600 কে এর মডেল নাম্বার দিয়ে বলেন ওরা চিনবে না। ( সবার ক্ষেত্রে নয়। ) বলতে হবে পানডা মোবাইল। আমি এখনো এদের দেয়া মোবাইলের নাম গুলো মুখস্ত করতে পারিনি। নকিয়া 6100 কে বলা হয় বরজুল আরব। নকিয়া 6610 কে বলা হয় ফায়সালিয়া। নকিয়া 6010 কে বলা হয় ফারিস। নতুন এন সিরিেিজর মোবাইল গুলোর নাম ঠিক আছে অর্থাৎ অর্থের দিক দিয়ে ঠিক আছে। এন 70 কে বলা হয় এন সাবয়ীন, অর্থাৎ এন 70। সবচেয়ে হাস্যকর যে নামটি তা হল নকিয়া 6680 কে বলা হয় শয়তান। আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গেলাম। তবে নাম করনের কারন গুলো জানতে পারিনি।
সম্ভবত 2003 সালের শেষের দিকে,যখন নকিয়া 6600 প্রথম আসে এখানে তখন হঠাৎ করেই একদিন শুনা গেল এ মোবাইলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েেেছ।যদি কারো কাছে এ মোবাইল পাওয়া যায় তাহলে পাঁচ হাজার রিয়াল জরিমানা ও জেল তো আছেই।এমন কি যে কোন ক্যামেরা ওয়ালা মোবাইলের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হল।
কারণ হিসেবে যা জানতে পেরেছি তা হল রিয়াদের আমিরের মেয়ের সাথে কোন এক ছেলের সম্পর্ক ছিল। ছেলেটা মেয়েটিকে পটিয়ে বিভিন্ন রকমের ছবি ও ভিডিও করেছে এবং পরে ওয়েব সাইটে পাবলিশ করেছে। এর পর থেকে এ আইন জারি করা হয়েছে। তবে এ তত্বের সত্যতা যাচায় করা সম্ভব হয়নি। এ কথা সত্য, সে সময় যে কোন ক্যামেরা ওয়ালা মোবাইল পেলেই,সেটা নিয়ে যেত বা লোকটাকে জেলে পাঠিয়ে দেয়া হত।
2004 সালেই সে আইন তুলে নেয়া হয় এবং নতুন নতুন মোবাইল আসতে থাকে।
6 মাস আগে MMS চালু করেছে উভয় মোবাইল অপারেটর। মাস খানেক আগে চালু করেছে 3Gসার্ভিস। যার মাধ্যমে ভিডিও কল করতে পারছে সবাই।এক জন আরেক জনকে সরাসরি দেখতে পাচ্ছে। যে ভয়ে মোবাইল ফোনকে বেন্ড করা হয়েছিল সে ভয় আজ অনেক দূর চলে গেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

×