সাধারণত একজন মানুষের ডাকনাম আর রিয়েল নাম থাকে। আমারও আছে তেমনি ডাকনাম আর রিয়েল নাম। এর বাইরেও কয়েকটি নামে আমার পরিচিতি আছে।
পুরো নাম: নাজিরুল হক। একমাত্র আমার বাবা ই আমাকে পুরো নাম ধরে ডাকে। ডাকনাম নাজু। ডাকনামটা যে মেয়েদের তা বুঝতে পেরেছি একদিন যখন কলেজ ফাংশনে নাজু বলে ডাকা্থয় আমার সাথে একটি মেয়েও সারা দিয়েছিল। এর পর থেকে কাউকে ডাকনাম বললে নাজিরুল বলি। আমাদের বাড়িতে সবাই (এলাকারও) নাজু বলে ডাকে।
এখানে আমার বড় ভাই, মনির মামা, সেলিম ভাই, !@@!499410, ইকবাল, রনি, ইলিয়াস এরা সবাই নাজু বলে ডাকে।
সউদিতে আসার সময় পাসপোর্টে নামি দিতে হয়েছে নাজির আহমেদ। এ ছারা নাকি সউদি আসা যাবে না। তাই সউদিতে আমি নাজির নামে পরিচিত। আমার রুমমেট, কলিগ, কম্পানির সবাই নাজির বলে ডাকে।
কয়েকজন ব্লগারকে দেখেছি এই অধমকে পছন্দের লিংকে এড করতে। তারা সবাই নাম ব্যাবহার করেছেন নাজির।
নাজির নামে আমি লগিন করি। আমার নামতো দিয়েছি নাজিরুল হক। যাই হোক, ছোটকালে (যখন ক্লাস ফোরে পড়তাম) ব্যাঙ নামে ব্যাপক ভাবে পরিচিত হয়েছিলাম। এই নাম করণের কারণটা ছিল, একদিন স্কুল থেকে এসেই বাসায় না গিয়ে বই খাতা রেখে বৃষ্টির পানিতে বড় বড় ব্যাঙ গুলোকে বসে বসে দেখছিলাম। সন্ধা হয়ে আসছিল। রঙিন সে ব্যাঙ গুলো একটা আরেকটার উপরে বসে ডুবিয়ে দিত নিচেরটাকে। পানির নিচে পরে মরে যাবে বলে ছারানোর চেষ্টা করতাম। একটু বড় হয়ে জানলাম ব্যাঙ উভচর প্রানী, পানির নিচেও থাকতে পারে।
আমার এ অবস্থা দেখে দুষ্টু বন্ধুরা নাম দিল ব্যাঙ। খুব রেগে যেতাম ব্যাঙ বলে ডাকলে। ক্লাস এইট পর্যন্ত এই নামটা ছিল।
কলেজে আমাকে নাজিরুল বলে ডাকতো। মেয়ে বন্ধু ছিল মাত্র তিন জন, নুহাস, রিতা এবং শিরিন। (মেয়েদের থেকে আমি দূরে থাকতাম না আমার থেকে মেয়েরা দূরে থাকতো বুঝতে পারিনি) সাবিনার প্রতি একটু দূর্বল ছিলাম। সেকেন্ড ইয়ারে এসে রিতার মাধ্যমে ভাল লাগার কথা জানালাম। বড় একটা ছ্যাকা খেয়েছে বলে আর কোন ছেলেকে বিশ্বাস করেনা সে। তাই আমি হলাম ব্যার্থ। বিশ্বাস করানোর সাহসও আমার ছিলনা।
সাবিনা আমাকে নাজিরুল না ডেকে ডাকতো পাজিরুল। অর্থাৎ পাজি। এ নামে শুধু সে ই ডাকতো।
সর্বশেষ কথা, নামে কিবা আসে যায়..................। তাই আমিও নাম নিয়ে কোন চিন্তা করিনা। যে যে নামে ডাকে আমি সে নামেই সারা দেই। কোন জায়গায় নাজিরুল, কোন জায়গায় নাজির আবার কোন জায়গায় নাজু। এইতো চলছে এবং চলবে।
(মনে হয় খুব বেশি বক বক করে ফেললাম
[link|http://uploadingit.com/files/1973/PDF%20File/Onek%20%20nam.pdf|wcwWGd wn

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
