somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুন্যতা (একটি বাস্তব ঘটনা অবলম্বনে)

১৭ ই মার্চ, ২০০৭ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফরিদা। শিক্ষিত মেয়ে, ডিগ্রি পাশ করেছে। বেসরকারী সংস্থা এনজিওতে চাকরীও করেছে বছর খানেক। বিয়ে হয়েছে পাঁচ বছর হল। স্বামী প্রথমে সউদি পরে (বর্তমানে ) সিংগাপুর প্রবাসী।
বছর খানে ক যাবত সেখানে কাজ করছে তার স্বামী। ছোট একটা মেয়েও আছে ফরিদার। শশুর শাশুরীর সাথে থাকে ফরিদা। থাকে এক সাথে কিন্তু খাওয়া করে আলাদা। খুব ভদ্র মেয়ে ফরিদা। জান দিয়ে দিবে অন্তত সতীত্ব নষ্ট করবে না, এমনটাই মনে হতো তাকে দেখে। মনের শুন্যতা পুরনের লক্ষে তার কলেজ পরুয়া এক ছেলে বন্ধুর আহবানে সারা দিল ফরিদা। এদের সম্পর্কটা আগে থেকেই ছিল। ফরিদার স্বামীও জানে এ ঘটনা। স্বাধীনতার মানে এই নয় যে নিজের স্বতীত্ব বিলীন করে দেওয়া। সে ভুলটাই করেছে ফরিদা।

পুরনো বন্ধুর সাথে খুব বেশি ঘনিষ্ট হয়ে গেল ফরিদা। আমাদের সমাজে ভাবা হয় " একটা ছেলে কখনো একটা মেয়ের বনধু হতে পারে না।" সেটাই প্রমান করলো ফরিদা।
হাতে নাতে ধরা খেল একি কামরায় দোজনে। এলাকার মুরবি্বরা প্রশ্ন করলো, এটাই কি তোমাদের প্রথম মেলামেশা, নাকি?...........?
-হ্যা এটাই আমাদের প্রথম ভুল।
তাদের কথা আমার বিশ্বাস হয়নি। পরকিয়ায় কেউ প্রথম প্রথম ধরা খায় না। কারণ প্রথম বার খুব সাবধানে পা বাড়ায় তারা।পরবর্তিতে সাহস বেড়ে গেলেই ভুলটা করে ফেলে। এরা আগেও এমনটা করেছে।

দোষ দেব কাকে? ওর স্বামীকে নাকি ফরিদাকে, নাকি সেই বন্ধুকে?
টাকা কামাতে গিয়ে ফরিদার স্বামী প্রবাসে আর ফরিদা নিঃসংগ, তার মন এখন শুন্য ।অপর দিকে ফরিদার বন্ধুর ফরিদার দূর্বলতার সূযোগ গ্রহন।
ফরিদা তার একাকীত্ব কাটানোর জন্য হয়তো তার বন্ধুকে এত কাছে আসার সুযোগ করে দিয়েছে। ফলে আগুনের স্পর্শে মোম গলে গেছে বা মোমের কাছে আগুন আসায় মোম গলে গেছে।

এলাকার মুরবি্বরা বললো উভয়ের শাস্তি হল এদের বিয়ে দেয়া উচিৎ। কিছু বিজ্ঞ লোক বললো না এতে আমাদের সমস্যা হতে পারে, যেমন ফরিদার স্বামী এখন সিংগাপুরে। সে এসে যদি বলে আমার বউ যা তা করেছে তাতে তোমাদের কি? এখন আমার বউ ফিরিয়ে দাও।
সবাই তাতে সম্মত হল। এদের বিচার হবে ফরিদার স্বামীর মত পেয়ে।
দেখার বিষয় স্বামী কি বলে।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৭ ভোর ৪:২০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×