somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার ব্লগে স্বাগতম

আমার পরিসংখ্যান

নরকের দেবতা
quote icon
আমি নাজমুল হাসান রানা। যদিও অনেকেই আমাকে নরকের দেবতা বা প্রেতাত্মা বলে ডাকে। আমার জীবনের ছোট কিংবা বড় কিছু ঘটনা অথবা দুর্ঘটনা আমাকে এসব নামকরণে যথার্থ ভাবে সাহায্য করেছে। ছোটবেলা থেকেই নাকি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম। আমি অবশ্য এর প্রমাণ খুব একটা পাইনি। রোল নং ০১ হওয়া ছাত্র না হলেও খুব একটা খারাপ ছিলাম না। আবার লেখাপড়া করেই যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পেরেছি, তাও নয়। আসলে পড়াশুনা জিনিষটা আমার সাথে কখনোই সেভাবে যায়নি। আমি আসলে এখন কি করি সেটাও সম্ভবত জানিনা। তবে কেউ কেউ ভবঘুরে বলে আখ্যা দেয়। আমি অবশ্য কিছু মনে করি না। মাঝে মাঝে রাস্তায় একা একা হেঁটে বেড়াই। মন খুব বেশি খারাপ থাকলে আমার প্রিয় গীটারটার সাথে টুং টাং খেলায় মেতে উঠি কিংবা আমার ক্ষুদ্র কালো অন্ধকার আকাশে তাঁরা গোণার বৃথা চেষ্টা করি যেখানে এখন পর্যন্ত কোন চাঁদ তাঁরা দেখা যায়নি। তবে আশায় আছি। আর সবচেয়ে বেশি সময় দিতে ভাল লাগে আমার একমাত্র গার্লফ্রেন্ড সিগারেটকে। ও আমাকে ভীষণভাবে ভালবাসে। আমি ওকে কয়েকবার ছাড়ার সিদ্ধান্ত নিলেও ও আমাকে কখনোই ছেড়ে যায়নি। ভালই আছি..! এইতো জীবন..!!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আজ হরতাল

লিখেছেন নরকের দেবতা, ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:২৩

দুপুর ১২ঃ০০ টার সময় গ্রামের বাসা থেকে বের হইয়াছি। প্রথমে CNG...তারপর নসিমনে চরিয়া খানিক রাস্তা যাইতে পারিলাম। কিছুদুর হাটিয়া আবার ভ্যানগাড়ি। তারপর আবার CNG করিয়া বেশ কিছু রাস্তা পাড়ি দিলাম। দাঁড়াইয়া থাকিতে থাকিতে অবশেষে বাসের সঙ্গে দেখা। কিন্তু কিছুদুর যাইতে না যাইতে বাস বদলাইয়া আরেক বাসে উঠিতে হইল। কচ্ছপ গতিতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     ০ like!

আকাঙ্ক্ষা

লিখেছেন নরকের দেবতা, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

বৃষ্টি হচ্ছে...!!
ভালোই হল...!!!
সকল অপকর্ম ধুয়ে যাক...। ;)
প্রেতাত্মা বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     ০ like!

ভালোবাসা দিবসে প্রেমিকাদের উদ্দেশ্যে সকল প্রেমিকদের উৎসর্গকৃত

লিখেছেন নরকের দেবতা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

তুমি যাবে...?

আমার সেই অজপাড়াগাঁয়ে...??

যেখানে রাত হলে লাল নীল বা সবুজ বাতি জ্বলে উঠে না। উজ্জ্বল আলো দিয়ে রাতকে দিন বানানোর বৃথা চেষ্টাও চলে না।

তাই বলে ভেবোনা...অনিমেষ অন্ধকার তোমাকে গ্রাস করবে।

তুমি চাইলেই কয়েক সহস্র জোনাকি পোকা রেডিয়াম আলোয় জড়িয়ে রাখবে তোমাকে।

তুমি যাবে তো...?

আমার সেই অজপাড়াগাঁয়ে...?? ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ০ like!

কলঙ্কিত দেবী

লিখেছেন নরকের দেবতা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

তুমি সেই অশুভ সময়,
বারবার ধ্বংশ করেছ আমাকে।
আবার সৃষ্টির দেবী সেজে সৃষ্টি উল্লাসে মেতে উঠেছ কখনো।
নতুন করে গড়েছ আমায়।
তবুও তুমি জিততে পারনি দেবী।
জিতেও হেরে গেছ কোনো একটা গ্রহের প্রজারূপী মানুষের ভালবাসার কাছে।
-প্রেতাত্মা বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৮০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ