তুমি যাবে...?
আমার সেই অজপাড়াগাঁয়ে...??
যেখানে রাত হলে লাল নীল বা সবুজ বাতি জ্বলে উঠে না। উজ্জ্বল আলো দিয়ে রাতকে দিন বানানোর বৃথা চেষ্টাও চলে না।
তাই বলে ভেবোনা...অনিমেষ অন্ধকার তোমাকে গ্রাস করবে।
তুমি চাইলেই কয়েক সহস্র জোনাকি পোকা রেডিয়াম আলোয় জড়িয়ে রাখবে তোমাকে।
তুমি যাবে তো...?
আমার সেই অজপাড়াগাঁয়ে...??
কনক্রিটের ওই শহরের অভিজাত এলাকার সুউচ্চ অট্টালিকাতে তোমার বাস। আকাশের এত কাছে থেকেও আকাশটাকে দেখার চেষ্টা করেছ কখনো...?
কিন্তু জানোতো...!!!
আমার সেই অজপাড়াগাঁয়ে বাড়ির উঠোনটায় শুয়ে শুয়ে দূরে থাকা আকাশটা দিব্যি দেখা যায়। সন্ধ্যা নামলেই সে আকাশে জ্বলে উঠে হাজার হাজার তাঁরা। আমি তোমাকে আমার সে আকাশটাকেই দেখাতে চাই। ওই সমস্ত সুউচ্চ অট্টালিকা কিনে দেবার মত সামর্থ্য যে নেই আমার। কিংবা শহরের চোখ সয়ে যাওয়া আবছা আলোর নামকরা রেস্তোরাঁগুলোতে বসে অর্ধসেদ্ধ খাবারগুলো হুকুম করতে করতে খোশ গল্পে মেতে উঠার মত সাহসটাও যে আমার নেই।
কিন্তু বিশ্বাস করো আমার সেই অজপাড়াগাঁয়ে একটা কুঁড়ে ঘর ঠিকই দিতে পারব তোমাকে।
সেখানে অর্ধসেদ্ধ দামী খাবারগুলো না থাকলেও চারটা ডাল ভাতের ব্যবস্থা তো থাকবে...!!
কি...? আবছা অন্ধকার নিয়ে ভাবছ...??
ওটা নিয়ে ভেবনা-
হ্যারিকেনের ক্ষুদ্র আলোতে ওটা তুমি এমনিতেই পাবে।
যাবে না বলো...??
আমার সেই অজপাড়াগাঁয়ে...??
আমি হয়তো তোমাকে অনেক কিছুই দিতে পারবোনা।
ইচ্ছে করলেই বৃষ্টি দিতে পারবোনা।
অন্য সবার মত আকাশের চাঁদটাও এনে দিতে পারবোনা।
কিন্তু আমাদের নীল গাঙ-এ বসে তোমাকে বেসুরো গলায় দুটো গান তো শোনাতে পারবো...!
আর পারবো পাঁজরভাঙ্গা ভালোবাসা দিতে।
যাকে বলে একদম সত্যিকারের ভালোবাসা।
কি...!! যাবে না...??
আমার সেই অজপাড়াগাঁয়ে...??
-প্রেতাত্মা
কপিরাইট সংরক্ষিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


