somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ছেলেটির জন্য তার মা, ভাই বোন ও আত্নীয়রা উদ্বিগ্ন

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সামান্য বেতনে বেসরকারী প্রাইমারী স্কুলে শিক্ষকতা করে ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন। ক্লায় কেশে কোন রকম জীবণ ধারণ করছেন। প্রতি মাসে হাজার হাজার টাকা পাঠাচ্ছেন ছেলেকে। ছেলেটি মানুষ হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে একটা ভাল কর্মসংস্থান করতে পারে তবে বিধবা মায়ের অনেক ইচ্ছাই পূর্ণ হয়ে যায়।


এই ছবিটির যে কোন একটি আক্রমণকারী ছেলের কাহিনী

কিছুদিন আগে শুনলাম তার মায়ের কাছে ২০ হাজার টাকা চেয়েছে। ছাত্রলীগের নেতা হয়েছেন, তাই পরিচিতি পোষ্টার ছাপাতে উক্ত টাকা তার জরুরী দরকার। মা দেশের রাজনীতির হালচাল বুঝেন না। ছাত্রলীগ নেতা হলে যে সন্ত্রাসী কর্মকান্ড করতে পারে অথবা সন্ত্রাসের স্বীকার হতে পারে সেটিও তার তেমন জানা নেই। একদিন আমাকে ছেলের টাকা চাওয়ার ঘটনাটি জানালেন তার মা। আমাকে অনুরোধ করলেন যেন আমি তার ছেলেকে একটু বুঝাই। সময় বুঝে একদিন তাকে অনেক বুঝালাম। বয়সের কারণে হোক অথবা আমার ব্যক্তিত্বের কারণে হোক ছেলেটি কখনো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে না। যা হোক ছাত্র রাজনীতি তথা ছাত্রলীগের কুখ্যাতি ও সন্ত্রাসী কর্মকান্ডে ফিরিস্তি দিয়ে তাকে অনেক কথাই বললাম। আমার কথা পিঠে সে কোন যুক্তি দাঁড় করালো না। নিরব থেকে বিদায় নিল। সেদিন ১১ সেপ্টেম্বর সব গুলো পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। একজন সন্ত্রাসীর ছবি। নিরীহ একজন প্রতিপক্ষ দলের ছাত্রকে নির্মমভাবে পিটাচ্ছে। বিভিন্ন অনলাইন নিউজেও তার ছবি দেখা গেছে।

ছাত্রলীগনেতা হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বড় পর্যায়ের এই নেতার পরিচিতিমুলক ছবিসহ পোষ্টার আমাদের এলাকার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। কিন্তু এই ছাত্রনেতার সন্ত্রাসী কর্মের ছবির সাথে পোষ্টারের বক্তব্য ও ছবির কোন মিল পাই না।

আমাকে ব্যথিত করে, একটা নিরীহ ছাত্র কিভাবে ছাত্রলীগের ছত্রছায়ায় এমন সন্ত্রাসী হয়ে যায় এটা ভেবে আমি ভিতরে ভিতরে উদ্বিগ্ন হই। এর মায়ের সাথে দেখা হলে তিনি ইত্তেফাকসহ ভিন্ন পত্রিকায় উপরোক্ত ছবি ছাপা হয়েছে বলে জানান। আমি তাকে আশ্বস্ত করি, বলি তেমন কিছু হবে না-এটাই দেশের হালচাল। ক্ষমতাসীন দলের ক্যাডার হলে আপনার মান ইজ্জত অনেক বেড়ে যাবে। উপরন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার মা আপনার তো গর্ব করা উচিত। এতো কিছু বলার পরেও তার মা বোনের উৎকন্ঠার ছাপ স্পষ্ট হয়ে উঠে। আমার কথায় তারা আশ্বস্ত হতে পারেন না।


সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×