নিচের ভিডিওটি বাংলালিংকের একটা বিজ্ঞাপনচিত্র। পরিচালক ফারুকীর বানানো এই বিজ্ঞাপনটি আমাদের গৌরবময় '৭১ এর উপর বিনির্মিত। অনেকেই আগে দেখেছেন এবং চোখের পানি ফেলেছেন। আবার না হয় ফেলুন।
'৭১ এর দুই ভাইবোন
ও আলোর পথযাত্রীরা, তোমরা আজ কোথায়, ভাই? দেশ আজ আবার বিপদের মুখে যে......
অপারেশন জ্যাকপটের মহিমান্বিত অধ্যায়
৩৫৪ সেকেন্ডে মুক্তিযুদ্ধ ও তার পটভূমি বর্ণনার সার্থক চেষ্টা করেছেন শামসুল আরেফিন নামের একজন মেধাবী তরুণ নির্মাতা। তবে এটি কোন বিজ্ঞাপন চিত্র নয়। অর্থাৎ শিরোনামের সাথে এটি এখানে প্রাসঙ্গিক না। কিন্তু এতো ভালো লেগেছে যে না দিয়ে আর পারলাম না।
1971, in 354 seconds
মানুষের বানানো বিভেদরেখা অভেদ বন্ধুত্বে কখনোই ভাঙন ধরাতে পারে না। আর আমি কেন জানি বয়োবৃদ্ধ মানুষের চোখের পানি সহ্য করতে পারি না, চোখে পানি চলে আসে।
Google Search: Reunion
হারানো প্রিয় মানুষকে হঠাৎ খুঁজে পেলে, তাকে হঠাৎ পেয়ে আবার হারিয়ে ফেললে, আবার হারিয়ে গেছে এই ভাবনার মাঝে আবার তার ডাক- এই অনুভূতির এই ত্রয়ী ভালোভাবেই এখানে দেখানো হয়েছে।
Grameenphone Stay Close: Railway station
বিয়ে হলেই কি মেয়ে পর হয়ে যায় মা-বাবার কাছে?
Grameen Phone Stay Close: Birthday
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও...... বাকিটুকু তুমি বিজ্ঞাপনেই দেখে নিও।
Grameenphone Stay Close: Friendship
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
Grameenphone Stay Close: মা
স্রোতের বিপরীতে যাওয়াটা সোজা না, কিন্তু ভিন্ন কিছু করতে হলে যেতেই হবে......
Never Stop Expedition
বাংলালিংকের দিনবদলঃ পদ্মা নদীর মাঝি
দিনবদলঃ জেলেজীবন
তবে সবার তরে একটা ছোট্ট অনুরোধ, আমাকে আবার কেউ বাংলালিংক বা গ্রামীণফোনের দালাল মনে করে বইসেন না যেন। জাস্ট ভালো লাগার জায়গা থেকে এগুলো সবার সাথে শেয়ার করা। বিজ্ঞাপনগুলো কিংবা '৭১ এর উপর নির্মিত তথ্যচিত্রটি অনেকেই দেখেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

