বিকৃত কিছু মস্তিস্কের সাথে মিশেছি বহুকাল
মানুষ হিসেবে ওদের অনুভুতিগুলো
থরে থরে ঝরে পরেছিলো অনেক আগেই
আমি ছিলাম নির্বাক
কখনো বা হতবাক করে ঝরিয়েছে ওরা রক্ত
তোমার আমার মত মানুষের শরীর থেকে
বিষিয়ে তুলেছে জীবন।
আমার বিপ্লবী সাহসটাকে ডুবিয়ে রেখেছে
অরাজকতার সৈকতে,
কলুষতার নোংরা রক্তে যে সৈকত বহমান চিরকাল।
যেখানে দাঁড়াবার ঠাঁই নেই মাথা তুলে।
ওরা মানুষকে গড়তে জানে অমানুষরুপে,
অমানুষদের তিব্রতা বাড়ায় বহুগুণে
কখনো বা মিথ্যে অহমিকার
পাহাড় গড়ে তুলে জীবনের সিঁড়ি বেয়ে।
বিকৃত কিছু মস্তিস্কের সাথে মিশেছি বহুকাল
কিংকর্তব্যবিমুড়ের মত জীবনটাকে লেলিয়ে দিয়েছি
দাউদাউ করে জ্বলে উঠা পাপের আগুনে,
পঁচন ধরেছে আমার সততার সত্তায়।
ক্ষমা, অহিংসা আর আনুগত্যকে মেরেছি লাথি
লোভ-লালসায় বেঁধেছি সুখের জীবন।
আজ হঠাৎ জীবনটাকে বুঝতে শিখেছি
হয়তো সৈকতে এখন ভাটার সময়
মিথ্যে জীবনের সাথে লড়াই করতে
এ জীবন আজ প্রস্তুত।
প্রস্তুত সেই বিকৃত যত মস্তিস্কের বিপরীতে
সততার অগ্নি-পরীক্ষায়।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



