somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাজিম হাসান
আমি নাজিম হাসান, জার্মানির কোলন শহরের প্রেমে পড়েছি। পড়ছি যন্ত্র প্রকৌশল এবং কম্পিউটার প্রকৌশলে একসাথে । ভালোবসি ভ্রমন করতে, শখের জন্য গিটার নিয়ে অবসরে টুংটাং।কিছুটা আত্মকেন্দ্রিক, রান্না করা অনেক পছন্দের কাজ। এতোকিছুর পরও কিছু সময় অবশিষ্ট থেকেই যায়,

সোনার মেয়ে

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শোনগো সোনার মেয়ে !
পরানে আমার তুফান উঠেছে তব মুখপানে চেয়ে।
আমার জীবনে যত হা-হুতাশ যত আছে ক্রন্দন,
তুমি যেন তাহা জুড়াইতে পার বলিছে আমার মন।
তুমি যদি মেয়ে মোর পানে চাও, যদি কথা কও হেসে,
আমার মনের ব্যথার তুফান বুঝি যায় কোথা ভেসে।
ভাবিওনা তাই তোমারে ডাকিয়া এসব বলার ছলে,
তব কানে কানে মোর ভালোবাসা গোপনে যাইব বলে।
আজি জীবনের দীর্ঘ পথের এসেছি এমন খানে,
ভালবাসা প্রেম ওসব কথার বুঝি সে আর এক মানে।
প্রতি পদে পদে সন্দেহ জাগে, প্রত্যয় নাহি আর,
চির-বন্ধুর একাকিয়া পথে সাথী আছে কেউ কার!
প্রভাত আজিকে আমার নয়নে আঁকে না কুহক মায়া,
সন্ধ্যারে হেরি ভাবিতে পারিনে অমরাবতীর ছায়া।
নিঠুর আমারে করিয়াছে আজ পথের কাঙাল হেন,
কান্না সাগরে ভাসিয়া চলেছি সোঁতের শেহলা যেন।
ফুলেরে হেরিয়া শিহরিয়া উঠি, বুঝিবা তাহারি তলে,
বিষ- কন্টক আছে লুকায়িত জ্বলন্ত হলাহলে।
আমার জীবনে চন্দন তরু বেড়িয়া গরজে নাগ,
নব জলদের বক্ষে জ্বলিছে খর বিজলীর আগ।
সোনার মেয়েগো এসব ভাবিতে তোমার যেন না হয়,
তোমার জীবনে শুধু হাসি হোক শুধু হোক ফুলময়।
দূর থেকে তো আশিস করিব, ধূসর বালুর চর,
তাহার উপরে ছবির মতন চাষাচাষীণীর ঘর।
চারিধারে তার ঘন-কলা-বন নাচে বাতাসের সনে,
গোধূলি ও উষা তাহার উপরে মায়া মরীচিকা বোনে।
ছোট ঘরে তারা গলাগলি ধরি সারারাত ঘুম যায়,
বাঁকাচাঁদ তার জোছনা লইয়া মাখায় তাদের গায়।
জীবনে তাদের প্রশ্ন নাহিক, বিচার ভগবান,
পাপ পুণ্যের অঙ্ক কষিয়া দিন করে গুজরান।
গেঁয়ো দেবতার দেউলে রাখিয়া পূজার পাত্র খানি,
জীবনেরে তারা সুষমায় ভরে স্তরে মন্ত্র হানি।
দীঘল সে পথ বাঁকাইয়া গেছে সুদূর নদীর কোলে,
তারি’ পরে রোজ গেঁয়ো চাষীণীর কাঁখের কলসী দোলে।
দূর পথ হ’তে ভেসে আসে তার কৃষাণ সখার বাঁশী,
কাঁখের কলস হেসে কুটি কুটি দোলায়ে জলের রাশি।
তোমার জীবনে নামিয়া আসুক এমন মোহন ছবি,
বিধাতার কাছে এই প্রার্থনা করে এই দীন কবি।

-জসীম উদ্দীন


খুব প্রিয় কবির লিখা কবিতা আমার এটা। দেশ ছাড়ার আগে কবির লিখা সবগুলো বই সাথে করে নিয়ে আসি। প্রায় ১৩ কেজির মত বই নিয়ে আসি। আসলে মন খারাপ হলে এই কবিতাটা ঔষধের মতো কাজ করে। গত পরশু ভেবেছিলাম কবিতাটা লিখব, এই সেই করে অবশেষে আজ লিখলাম। আসলে উনার কবিতার কথাগুলো আমার প্রানের কথা মনে হয়। শহরে বড় হয়ে ওঠা, আজ অব্ধি শহরে বিচরণ হলেও মনটা আজও সেই রাখাল রুপাই ভাবে নিজেকে। কলমি লতার মালা দিয়ে প্রেম কিংবা পাতার বাঁশীর সুমধুর সুর এখনও ব্যাকুল করে তুলে আমার আমিত্বকে, কোন এক অচেনা সোনার মেয়ের জন্য।

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×