যৌন নিপীড়ক শিক্ষক পরিমল আদালতে
০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাত্রীকে যৌন নির্যাতনকারী ভিকারুন নিসা নুন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরকে আদালতে হাজির করা হয়েছে। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পরিমলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের দিনের রিমান্ড প্রার্থনা করেন।
দুপুরের পর ঢাকা মহানগর হাকিম শামীমা পারভীনের আদালতে আবেদনের ওপর শুনানি হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভিকারুন নিসা নুন স্কুলের বসুন্ধরা দিবা শাখার বাংলা বিভাগের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে গত কদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। পরিমলের বিরুদ্ধে মঙ্গলবার বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। বুধবার সকালে কেরানীগঞ্জের আমিরাবাগ গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে। তবে তাকে গ্রেফতার নিয়ে মঙ্গলবারই গুঞ্জন ছিল। গ্রেফতার হওয়ার পর পরিমলকে বুধবার বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে তিনি কোনো কথা বলেননি।
সূত্র
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন