আমার ব্লগ আলোকমালা , কারন স্বাধীনতার এত বছর পরেও আমরা অন্ধকারে আছি। আলোকমালা কারন আমরা স্বাধীন হয়েও পথ হারিয়েছি। আলোকমালা , কারন আমরা পতিত হয়েছি। আলোকমালা কারন স্বাধীনতার দীর্ঘ সময় পরেও আমাদের স্বাধীনতার সংজ্ঞা নিয়ে ভাবতে হচ্ছে। আমরা আসলে কি চাই? আমরা আলো চাই, অন্ধকার চাই না। আমরা ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি চাই না । আমরা হত্যা খুন চাই না। আমরা ভাঙতে চাই না- গড়তে চাই। আমরা দারিদ্র চাই না সমৃদ্ধি চাই। ফুটপাথে খোলা আকাশের নীচে শিশুকে কোলে নিয়ে মায়ের শুয়ে থাকা দেখতে চাই না।
তাই আসুন আমরা ভালো কিছু বলি , ভালো কিছু করি। ভালো কিছু পাবো বলে বিশ্বাস করি। চেয়ে দেখুন আমরা জিততে পারবো বলে বিশ্বাস করেছি বলেই আমরা আজ পরাশক্তি ভারতকে হারিয়েছি ক্রিকেটে। আমরা তাই আসুন আমাদের ভালো চিন্তাগুলো , ভালো কথাগুলো প্রকাশ করি । আলোকমালা জ্বালিয়ে দেই সর্বত্র। যাতে করে একসময় আমরা বলতে পারি -- আলো আমার , আলো ওগো , আলোয় ভূবন ভরা ......... ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


