somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন বদলের প্রাকটিস - সদাচারণ-১

২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান আসে আমাদের জীবন বদলের বার্তা নিয়ে। আর আমরা তো সবাই বর্তমানে জীবন বদলের কথা বলছি। বলছি মানুষের মন ও মননের পরিবর্তনের কথা । বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে এই কথা উঠছে। এবং স্বতস্ফুর্তভাবে মানুষ এই বিষয়ে তাদের সমর্থনের কথা বলছে। বোঝা যাচ্ছে জীবন পরিবর্তনের এই মিছিলে সবাই সামিল হতে চায়। কিন্তু কিভাবে এই জীবন বা জীবন চেতনাকে বদলে ফেলা যায় তা হয়তো সবার কাছে পরিস্কার নয়। আমরা বদলাতে চাই । আমরা বলছি আগে পরিবর্তন করতে হবে নিজেকে । কিন্তু নিজেকে কিভাবে বা নিজের কি পরিবর্তন করবো ? আমার মনে হয় আমরা যদি একটা বিষয় নিশ্চিত করতে পারি যার মাধ্যমে আমাদের জীবন বদলে যেতে পারে তাহলে খুব ভালো হয়। অর্থ্যাৎ সামগ্রিক বিষয়টাকে আমরা একটা নির্দিষ্ট ছকে গেঁথে ফেলতে পারি। এমন একটা আচরন কথা বা কাজ যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে বা জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে।
আমার কাছে এমনি একটি বিষয় মনে হয়েছে সদাচারণ । সদাচারণ কি? সদাচারণ মানে হচ্ছে সৎ আচরণ বা ভালো আচরণ। অর্থ্যাৎ আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের যে আচরণ সেটা সুন্দর এবং সবার জন্য মঙ্গলজনক হলেই আমরা তাকে সদাচারণ বলতে পারি। আমরা যদি শুধুমাত্র সদাচারী হতে পারি, জীবনের সবক্ষেত্রে সদাচারকে গ্রহন করতে পারি তাহলেই আমরা নিজেদেরকে পরিবর্তনের সেই মিছিলে একাত্ম করতে পারবো, এবং আমরা পারবো আমাদেরকে বাস্তবিক অর্থেই বদলে ফেলতে। কারণ সদাচারণ কোন চিন্তার বিষয় নয়। এটা বাস্তবিক অর্থেই একটা প্রাকটিকাল ব্যাপার। আপনি সদাচারি হতে চাচ্ছেন তো আপনাকে বাস্তবে তা প্রয়োগ করতে হবে। আপনি মনে মনে বললেন যে আমি সদাচারী কিন্তু বাস্তবে মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন, তাহলে তো কিছুই হলো না ।
এখন প্রশ্ন হলো, নিজেকে বদলানোর জন্য সদাচারী কেন হবো? আমার নিজের আচার ব্যবহার চিন্তা ভাবনা এত সহজে কি ছাড়া সম্ভব? এছাড়া কি অন্য কোন উপায় নেই? এবাদাত বন্দেগী , দান খয়রাত ইত্যাদীর মাধ্যমেও তো করতে পারি। আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমি ভালো হবো না কেন? একটা উদাহরণ দেখুন, ধরুন এক ব্যক্তি সবসময় রোজা নামাজ ঠিকমত পড়েন, ধর্মীয় উপদেশ আদেশও ঠিকমত দেন, কিন্তু তিনি তার কর্মচারীদের সাথে ইচ্ছেমত রাগারাগী করেন , বকাবকি করেন, তাদের সাথে তার আচরণ যথেষ্ট মন্দ। তাহলে ঐ ব্যক্তির ইবাদাত কি তাকে শুদ্ধ করতে বা বদলাতে পেরেছে? তিনি কি সমাজ পরিবর্তনে কোন ভূমিকা রাখতে পারবেন? না নিজের পরিবর্তন করতে পারবেন- না অপরের। অপরদিকে সদাচারী, মিষ্টভাষী লোকদের কাছে আমরা যেতে চাই, তার কথা শুনতে চাই তার কাছে গিয়ে পরিবর্তন হতে চাই। সুতারং সদাচারণই মূল । সদাচারই আপনাকে ধার্মিক বানাবে অথবা আপনার ধার্মিকতাকে সুশৃঙ্খল ও কল্যাণকামী করে তুলবে। সদাচারণ আপনার ভেতরের ভালো সত্ত্বাটাকে জাগ্রত করবে, আপনাকে পরিবর্তন করবে। তাহলে আসুন আমরা আমাদের পরিবর্তনের জন্য সদাচারণ নিয়ে ভাবি। আমাদের আচার আচরণে ছোট ছোট পরিবর্তন আমাদেরকে অনেক বড় পরিবর্তনে সাহায্য করতে পারে। আমরা নিজেদেরকে রাতারাতি বদলে ফেলতে পারবো না । তবে চর্চা ও প্রচেষ্টা আমাদেরকে সেদিকে যেতে সাহায্য করবে।
আগামী কয়েকদিন আমরা আমাদের দৃষ্টিতে দেখা সদাচারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে চিন্তাভাবনা ও মতবিনিময় করবো ।
ধন্যবাদ সবাইকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×