সদাচারী হতে হলে আমাদেরকে আমাদের সনাতন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আসলে দৃষ্টিভঙ্গিটা কি? দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার চিন্তা চেতনার দিক। আপনি কোন দিকে ভাবছেন । আপনার কিন্তু ভাববার ও কাজ করবার যথেষ্ট ¯^vaxbZv রয়েছে। সৃষ্টিকর্তা আপনাকে সেভাবেই তৈরী করেছেন। আর এই ভাবনা বা দৃষ্টিভঙ্গি আপনাকে পরিচালিত করতে পারে ভালোর দিকে বা খারাপের দিকে। দৃষ্টিভঙ্গির একটা সাধারন উদাহরন হতে পারে এইরকম : ধরুন আধা গেলাস পানি। দুজন মানুষ এই পানির গেলাসটার দিকে তাকিয়ে আছে । একজন বলল এই গেলাসটি অর্ধেক খালি। আরেকজন বলল , এই গেলাসিটি অর্ধেক ভরা । তাহলে একই জিনিস দুজন মানুষ কিন্তু দুভাবে দেখেছে। এটাই হলো দৃষ্টিভঙ্গরি পার্থক্য। দৃষ্টিভঙ্গি কে আমরা নিয়্ত ও বলতে পারি। রসুলুল্লাহ (সা
সুতারং আপনি ভালো হবেন কিনা বা নিজের পরিবর্তন করবেন কিনা তার একটা বড় নিয়ামক হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গি যদি নিজের ও অপরের পরিবর্তনের পক্ষে হয়, তাহলে আপনার পক্ষে সদাচারী হওয়া বা সদাচারী মানুষ ও সমাজ গড়ে তোলা খুবই সহজ।
যুদ্ধটা হচ্ছে 'আমি যেমন আছি তেমন থাকবো' আর 'আমি পরিবর্তন হবো, সদাচারী হবো' - এই দুই আমির মধ্যে। আর আমাদের দৃষ্টিভঙ্গিই এই দুই আমির মধ্যে পার্থক্য গড়ে তুলবে, আমাদেরক সদাচারী মানুষ হিসাবে গড়ে তুলবে এবং আমাদেরকে পরিবর্তন হতে সাহায্য করবে।
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




