somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সদাচারণ ৩ : কথায়

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদাচারণের প্রথম প্রকাশ ঘটে আমাদের কথায়। কথা বলা আমাদের পারম্পরিক ভাব বিনিময়ের প্রধান মাধ্যম। কথা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। ভালো কথা সুন্দর কথা অপরকে যেমন প্রভাবিত করে, তেমনি খারাপ কথা বাজে কথাও অন্যকে প্রভাবিত করে। একটু ভাবুন তো আপনার এক আপনজন আপনাকে ছোটবেলায় কাধে হাত রেখে বলেছিল- এই ছেলেটা জিনিয়াস। সেই কথাটি আপনার মনে কিভাবে গেথেঁ আছে। আর আরেকজন আপনাকে গালি দিয়েছিল , সেটাও আপনার মনে গেঁথে আছে। দুটো কথাই যখন আপনার মনে উদয় হয় তখন দুটো কথা কিন্তু আপনার শরীর মনে পৃথক পৃথক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। একটা ভালো প্রতিক্রিয়া এবং অপরটি খারাপ। কিংবা আমাদের নেতা নেত্রীর কথা ধরুন। তাদের একটা কথা বা ডাক বিরাট বড় মিছিলের সৃষ্টি করতে পারে। পারে ভাঙচুর সৃষ্টি করতে কিংবা গড়তে। সুতারং কথার শক্তি অপরিসীম। আর সেই কথা বলাতে যদি আমরা সদাচারী হতে পারি, তাহলে আমরা অনেক অসম্ভব সম্ভব করতে পারবো। মূল ব্যাপারটা হচ্ছে কথা কিভাবে বলবো সেই ভাবনা। বলবেন - কথা বলবো তাতে আবার ভাবনা চিন্তার কি আছে? কিন্তু একটু ভেবে দেখুন তো একটা সাজানো ফুলের বাগান আর একটা আগাছা ভরা প্রাঙ্গন কোনটা সুন্দর লাগবে? সাজানো ফুলের বাগান হচ্ছে আমাদের গোছানো কথা , সুন্দর করে বলা কথা। আপনি একটু ভেবে দেখুন আপনার কথায় কোন কোন সময়ে::
লোকে প্রভাবিত হয়েছে
মানুষ ক্ষিপ্ত হয়েছে
মানুষ পরিবর্তিত হয়েছে
মানুষ খারাপ কাজ করেছে
মানুষ ভাল কাজ করেছে
একটা লিস্ট তৈরী করে ফেলুন । দেখবেন নিজের কাছেই অবাক লাগবে আপনার কথার প্রভাব দেখে। সদাচারন ও সুন্দর কথার মাধ্যমে আসলে আপনি পৃথিবীর পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন । এটা চর্চার বিষয়। আপনার সুন্দর কথা কি করতে পারে?
১। আপনার সাথে অপরের সম্পর্ককে স্থায়ী করতে পারে।
২। আরেকজন মানুষকে প্রভাবিত করার মাধ্যমে আপনি নিজের উন্নতি নিশ্চিত করতে পারেন।
৩। যে কাজ অসম্ভব মনে হয়ে তা সহজে সম্ভব হতে পারে।
৪। নতুন নতুন ভালো সম্পর্ক তৈরী হতে পারে।
৫। জীবন যুদ্ধে আপনি অবশ্যই একধাপ এগিয়ে থাকবেন , কারন আপনি সদাচারী , সুন্দর করে কথা বলেন।
তাহলেদেখা যাচ্ছে সুন্দর করে কথা বলা একটা আর্ট । এই আর্ট রপ্ত করার জন্য আপনাকে কোথাও ভর্তি হবার প্রয়োজন নেই। আপনি নিজেই একটা লিস্ট তৈরী করুন আপনার কথার প্রভাব নিয়ে। আপনার কথার খারাপ প্রভাব ও ভালো প্রভাব সম্পর্কে একটা ধারনা আপনার তৈরী হয়ে যাবে। আপনার কথার স্টাইল সেই অনুযায়ী পরিবর্তন করুন। চেষ্টা চালিয়ে যান। অনেকে বলে সে ভালো করে কথা বলতে পারে না। এটা ভুল ধারনা। আপনি যদি জানেন আপনি কেন সুন্দর করে কথা বলবেন, তাহলে অবশ্যই আপনি তা করতে পারবেন। সুন্দর করে কথা বলার জন্য আমরা যা করতে পারি তা হলো :
: আমরা কথায় আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করতে পারি। যদিও এটা একটা কঠিক কাজ , কিন্তু আপনি শুরু করতে পারলে দেখবেন ভালো লাগবে।
: নিজেদের কথার দিকে সবসময় নজর রাখতে পারি। অহেতুক কথা পরিহার করার চেষ্টা করতে পারি।
পবিত্র কোরানে আল্লাহতায়ালা বলেছেন:
-একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী , যা সারা বছর ফল দিয়ে যায়। --সূরা ইব্রাহীম:২৪
আসুন রমজান মাসে আমরা ভালোভাবে কথা বলার চেষ্টা করি, নিজেদেরকে সদাচারী হিসাবে গড়ে তোলার চেষ্টা করি।
ধন্যবাদ সবাইকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×