somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সদাচারণ ৫ - কাজে কর্মে

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজ আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে। আমরা আসলে সবসময়ই কোন না কোন কাজ করি। এই যে আপনি কম্পিউটারের সামনে বসে লিখছেন বা পড়ছেন এটাও তো কাজ। কাজ ভালো হতে পারে বা মন্দ হতে পারে। এখন আপনি যদি আপনার লেখায় কাউকে অহেতুক গালিগালাজ করেন , তাহলে সেটা নি:সন্দেহে মন্দ কাজ মানে কর্মক্ষেত্রে আপনি অসদাচারণ করলেন। প্রশ্ন হচ্ছে কাজ ছাড়া কি মানুষ থাকে ? না। আপনি ঘুমান বা বিশ্রাম নেন তাও কাজ। এবং এই কাজ শুধুমাত্র দুই প্রকার। ভালো কাজ বা মন্দ কাজ। আপনি বলবেন আমি কোনটাই করছি না। সেটা হবে না। কোন গঠনমূলক কাজ না করে বৃথা শুয়ে বসে সময় নষ্ট করা কিন্তু ভালো কাজের মধ্যে পরছে না ।
সুতারং দেখা যাচ্ছে আমরা কাজ না করে থাকতে পারছি না । তাহলে এই কাজের মধ্যে আবার সদাচারণের ব্যপারটা কি করে আসে? খুব সহজ। আপনি চাকুরী ক্ষেত্রে আপনার বসের আদেশ নিষেধ খুব সুন্দর ভাবে মেনে চললেন এটা হচ্ছে সদাচারণ ।আর আপনার বসের অবর্তমানে আপনি কাজে গাফিলতি দেখালেন এটা হচ্ছে কাজে অসদাচারণ। কেউ দেখলো না ঠিকই কিন্তু আপনি কাজে অসদাচারণ করলেন। সমস্যা হচ্ছে আমরা নিজেদেরক সবসময়ই সঠিক ভাবতে ভালোবাসি।
তাহলে কাজে অসদাচারণ বলতে আমরা আপনার প্রতি আপনার কাজের যে দাবি চেতন বা অবচেতনভাবে তা পূরণ না করাকেই বুঝতে পারি। আসুন দেখা যাক কোন কোন ক্ষেত্রে আমরা কাজে অসদাচারণ করি :
১। পড়াশোনার ক্ষেত্রে ফাকি দেয়া। যেহেতু পড়াশোনা একটি গুরুত্বপূর্ন কাজ।
২। অফিসে কাজে ফাকি দেয়া । যেটা আগেই উল্লেখ করেছি। অফিসে আমরা কতভাবে আমরা ফাকি দিতে পারি একটু দেখুন।
অফিসে দেরীতে উপস্থিত হওয়া
সময়ের আগেই অফিস হতে বেরিয়ে যাওয়া
আজকের কাজ ইচ্ছকৃতভাবে ফেলে রেখে প্রতিষ্ঠানের ক্ষতি করা।
ঈর্ষা বশে অফিসের বা প্রতিষ্ঠানের ক্ষতি করা।
..ইত্যাদী সকল কাজই অসদাচারনের আওতায় পরে।
৩। ইচ্ছাকৃত ভাবে অফিস সহকর্মীদের সাথে ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হওয়া।
৪। অফিস আদালতে ঘুষ লেনদেন বা উপরির ব্যাপারটা তো আমরা সবাই জানি।
৫। কোন কাজকে ছোট মনে করে অবহেলা করা বা ঘৃনা করে প্রত্যাখ্যান করা।
অর্থ্যাৎ আমরা আমাদের দায়িত্বকে অবহেলা করে যখন কাজ করি তখন সেটা অসদাচারণের আওতায় পরে। কেন আমরা এমন করি? আসলে আমরা রাগ ক্ষোভ ঈর্ষা আলস্য লোভ ইত্যাদী দ্বারা আক্রান্ত হয়ে কাজে কর্মে অসদাচারণের আশ্রয় নেই। যেমন ধরুন, রাগ । আপনি অফিসের বসের ব্যপারে রাগান্বিত। সুতারং আপনি চেষ্টা করলেন বস যে কাজ দিয়েছে সে কাজটি ঠিকভাবে না করা।
আমরা এটাকে স্বাভাবিক ব্যাপার হিসাবে গ্রহন করি এবং এতে অভ্যস্ত হয়ে যাই। কিন্তু প্রতিটা কাজের যেমন হিসাব দিতে হয় , তেমনি আপনার কাজে অবহেলা বা অসদাচারণেরও হিসাব চুকাতে হবে। এমনকি প্রতিদিন হয়ত তা করতেও হচ্ছে , আপনি বুঝতেও পারছেন না।
আল্লাহ তায়ালা পবিত্র কোরানে বলেছেন:
--আল্লাহ প্রত্যেককে কর্মফল দেন , আল্লাহ হিসাবে তৎপর।-সূরা ইবরাহীম:৫১।
কাজে অসদাচারণ আমাদের কি ফল দেয় :
১। আমাদের কর্মক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয় যা আমরা বুঝতে পারি না।
২। আমাদের কর্মক্ষেত্র সংকুচিত হয়।
৩। স্বাভাবিক প্রতিফল হিসাবে আমরা অশান্তিতে পতিত হই।
৪। আমাদের মেধা ও যোগ্যতার বিকাশ বাধাগ্রস্থ হয়।
৫। মানুষ হিসাবে আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলি।

তাহলে আমাদের করণীয় কি? আমরা আমাদের বিশাল সম্ভাবনাকে যদি অনুভব করতে শিখি তাহলে আমরা যে কোন কাজকে আমাদের সম্ভাবনা বিকাশের একটা মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি। তাই কাজকে ভালোবাসতে শিখতে হবে । আসুন আমরা যা করতে পারি :
১। কাজের ক্ষেত্রে আমাদের ফাকিগুলোর একটা লিস্ট তৈরী করি।
২। একসাথে না হলেও একটা একটা করে ফাকি থেকে বেরিয়ে আসতে চেষ্টা করি।
৩। সুন্দরভাবে সদাচারণের সাথে কাজ করতে পারার জন্য নিজেকে পুরস্কৃত করার ব্যবস্থা করি।
৪। কাজে অসাদাচারণ করার জন্য নিজেদেরকে তিরস্কৃত করার বা শাস্তি দেয়ার ব্যবস্থা করি।
৫। আপনি যার অধীন তা শিক্ষাক্ষেত্রে হোক কি অফিসে, তাকে হুবহু মান্য করুন। মনে রাখবেন তিনি যোগ্যতাবলেই আপনার উপরে আছেন।
কাজকে ভালোবাসাটাই আসলে মূল কথা। আর ভালোবাসবেনই না কেন- কাজ ছাড়া জীবনে উন্নতি বা পূর্ণতাপ্রাপ্তির তো অন্য কোন পথই নেই।
আল্লাহতাআলা পবিত্র কোরানে বলেছেন:
--আমি মানুষকে কর্মমুখী করিয়া সৃষ্টি করিয়াছি। সে কি মনে করে তাহার উপর কেহ ক্ষমতাশীল হইবে না? -সূরা বালাদ:৪-৫
আপনি নিজে ভালোভাবে সদাচারণের সাথে কাজ করবেন আর অন্যকেও সেভাবে কাজ করার জন্য উৎসাহিত করবেন। এই রমজানে এই প্রচেষ্টা আমাদের সাথী হোক আর আমরা মানুষ হিসাবে নিজেদের শ্রেষ্ঠ মানুষে পরিণত করে তুলি ।

ধন্যবাদ । এর পরে আমরা নিজের প্রতি কিভাবে সদাচারণ করতে হবে তা নিয়ে আলোচনা করবো।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×