somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমিকাই কাল হলো সোহেলের

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াসমিন আক্তার। বয়স ২০-২২ বছর। লেখাপড়া করেন স্থানীয় একটি কলেজে, অনার্স থার্ড ইয়ারে। প্রেম করেন স্মরণকালের চাঞ্চল্যকর ব্যাংক লুটকারী সোহেলের সঙ্গে।

এই প্রেম এবং আধুনিক প্রযুক্তির মোবাইল ফোনের সূত্র ধরেই সোহেলের সন্ধান মিলেছে ঘটনার দুই দিন পর। এর আগে পুলিশ ব্যাংকের পিয়ন আবু বকরসহ মোট ১২ জনকে আটক এবং জিজ্ঞাসাবাদ করেন। আবু বকরের ফোনকল লিস্ট ধরে পুলিশ জানতে পারে, ঘটনার আগের দিন বেশ কয়েকবার কথা হয়েছে সোহেলের সঙ্গে।

এজন্য পুলিশ আবু বকরকে আলাদা করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে স্বীকার করে, সোহেলকে সে চেনে। কিন্তু সোহেল এই মুহূর্তে কোথায় আছে তা বলতে পারেনি। তবে সোহেলের একজন প্রেমিকা আছে, এ খবর প্রথম পুলিশের কাছে প্রকাশ করে দেয় আবু বকর।

আবু বকরের তথ্যমতে, পুলিশ আটক করে সোহেলের প্রেমিকা ইয়াসমিনকে। পরে ইয়াসমিনের ফোনকল লিস্ট পরীক্ষা করে দেখা যায়, তার সঙ্গে সোহেলের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এই তথ্য পাওয়ার পর হাসি ফোটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মুখে। তারা তখন শুরু করেন মোবাইল ট্র্যাকিং।

ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান চাঞ্চল্যকর এই ব্যাংক লুটের ঘটনা উদ্‌ঘাটন সম্পর্কে বলতে গিয়ে রাইজিংবিডিকে জানান, আধুনিক প্রযুক্তির কারণে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ তার তদন্তের কৌশল হিসেবে এই প্রক্রিয়াটিকে বেছে নিয়েছিল। তাতে সফলও হওয়া গেছে।

নুরুজ্জামান আরো বলেন, গ্রেফতারের পরপরই সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বাসের ছাদে করে টাকা ভর্তি পাঁচটি বস্তা ঢাকায় নিয়ে আসে সে। কিন্তু পুলিশ তার এই কথা এখনো পুরোপুরি বিশ্বাস করছে না। কারণ পাঁচ বস্তা টাকা একজনের পক্ষে বাসে করে ঢাকায় নিয়ে আসা সহজ নয়। এজন্য পুলিশের ধারণা, তার সঙ্গে আরো কেউ ছিল অথবা সে কোনো গাড়ি ভাড়া করে টাকাগুলো ঢাকায় নিয়ে আসে। এ ব্যাপারে আরো তদন্ত করলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানান ডিআইজি।



রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, টাকার বস্তাগুলো একটি ভাড়াকরা ট্রাকে ঢাকায় নিয়ে আসে সোহেল। র‌্যাবের হেফাজতে সে আরো স্বীকার করেছে, আটরশিতে চালের বস্তা নিয়ে যাওয়ার কথা বলে ট্রাক ভাড়া করে। এর আগে শনিবার বিকেলেই সুড়ঙ্গ দিয়ে টাকার বস্তাগুলো বের করে আনে সোহেল।

হাবিব ওরফে সোহেল কিশোরগঞ্জের সোনালী ব্যাংক ডাকাতির প্রধান আসামি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর শ্যামপুর বালুর মাঠের ৮ নম্বর রোডের তনি ভিলার তৃতীয় তলা থেকে র‌্যাবের সদস্যরা টাকা ও এক সহযোগীসহ তাকে গ্রেফতার করেন।


http://www.risingbd.com/
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×