somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নৈশ শিকারী
জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

কেউ বলে ভিন গ্রহের প্রানি আবার কেউ বলে ভ্যাম্পায়ার!!! "চুপাকাবরা" প্রানি জগতের এক আশ্চর্য বিষ্ময়।

১৪ ই জুন, ২০১৫ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখন পর্যন্ত যে কত ধরনের আজব প্রাণি বা জীব জন্তু আছে তার হিসাব করাও কঠিন। একেক প্রজাতির প্রাণির ধরন বা আচরণ একেক ধরনের। এক ধরনের প্রাণি আছে যারা শরীরের রং বদলাতে পারে মুহূর্তেই। এ ধরনের প্রাণিটির নাম দেয়া হয়েছে চুপাকাবরা। অনেকে মনে করেন, চুপাকাবরা আধা মানুষ, আধা ভ্যাম্পায়ার (রক্তচোষা বাদুড়)। বিশ্বে অনেকে মনে করেন, চুপাকাবরা দেখতে অনেকটাই চিতা বাঘের মতো। এর চোখ লাল। আর জিহবা সাপের মতো বিশাল। অনেকের কাছে এটি রহস্যময় প্রাণি। এটি গুপ্ত প্রাণি বলেও অধিক পরিচিত।

এ ধরনের প্রাণি চোখে পড়ে মেক্সিকো, পোর্টেরিকো, চিলি, ব্রাজিলসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গায়। এটিকে ছাগলের রক্তচোষা বলে মনে করে স্পানিশ ও পর্তুগিজরা। প্রাণিটি প্রথম চোখে পড়ে প্রায় ১৯৯০ সালে। তবে এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হয় এর আরো আগে ১৯৮৭ সালে। তাতে বলা হয়, এ ধরনের প্রাণি যেমন অদ্ভুত তেমনি হিংস্র। এর শিকার হচ্ছে ঘোড়া, ছাগল, পাখি ইত্যাদি।

বলিভিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, হন্ডুরাস, এল সালভাদর, পেরু, পানামা, ব্রাজিল, এমনকি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতেও বেড়ে যায় পশু হত্যাকান্ডের ঘটনা। যা ঘটে পোর্টেরিকার ঘটনার পরপর। শেষ পর্যন্ত চুপাকাবরা নাগরিক লোক কাহিনীতে পরিণত হয় পোর্টেরিকা এবং মেক্সিকোতে। অনেক স্থানে শোভা পায় প্রাণিটির ছবি। তা দেখে সংশ্লিষ্টরা ধরে নেন এর বেশ জনপ্রিয়তাও ছিলো। এর ছবি দেখতে পাওয়া যায় বেসবল ক্যাম্প, পোশাক, ক্যান্ডি ইত্যাদিতে।

টেক্সাসের সান আনটোনিওতে এক খামার কর্মকর্তা লোমহীন কুকুরের ন্যায় একটি প্রাণি বধ করেন গত ২০০৪ সালের প্রায় মাঝমাঝি সময়ে। জানা যায়, এটি হঠাৎ আক্রমণ করেছিলো তার ছাগল-ভেড়া পালে। আরো অবাক বিষয় হলো, এর কয়েক মাস না যেতেই এ ধরনের আরো দু'টি প্রাণি মানুষের নজরে আসে। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিলো সংশ্লিষ্টদের মধ্যে। অবশ্য শেষ পর্যন্ত তাদের একটি মারা যায়। তাতে স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে। তবুও ভয় ছিলো, যদি এ ধরনের আরো প্রাণি দেখা যায় এবং যাকে তাকে আক্রমণ করে বসে। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বর্ণনা করেছেন চুপাকাবরার দৈহিক গঠন। সংশ্লিষ্টরা বলেছেন, এদের দ্বারা এমন সব ঘটনা ঘটেছে, তাতে বুঝা যায় সত্যিই এগুলো মারাত্মক হিংস্র প্রাণি। আর এর অস্তিত্ব নিয়ে সংশয় দেখা দেয়ার প্রশ্নই ওঠে না।

আরো আশ্চর্যের বিষয় হলো এই প্রাণিটি অত্যন্ত দ্রুতগামী!! একবার দুজন মেক্সিকান ভদ্রলোক গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন এমন সময় অদ্ভূত একটি প্রানি তাদের চোখে পরে, যার বর্ণনা চুপাকাবরার সাথে মিলে যায়, তারা গাড়ি নিয়ে যথেষ্ট দ্রুত প্রানিটিকে ধাওয়া করেন কিন্তু তারা কিছুতেই প্রাণিটির নাগাল পান না, তারা এটা ভেবে বিস্মিত হন যে কোন প্রানি এতো দ্রুতগামী হয় কি করে?

এ ব্যাপারে সবচেয়ে বেশি ধারণা পেয়েছেন গুপ্ত প্রাণিবিদরা। তাদের অনেকেই বলেন, এদের দৈর্ঘ্য কম হলেও পাঁচ ফুট। দেখতে অনেকটা এলিয়েনের ন্যায়। অবশ্য তা মনে হয় এর মাথা ও চোখের কারণে।চুপাকাবরার দু'টি ছোট বাহু দেখতে পাওয়া যায়। বাহুতে তিনটি করে আঙুলও চোখে পড়ার মতো। পা দু'টি বেশ শক্তিশালী। এর বিশেষ ধরনের ঝিল্লি আছে, যা দিয়ে সহজেই উড়তে পারে ওরা চোখের পলকে গাছের উঁচু ডালে চলে যেতে পারে বলে অনেকেই এ প্রাণিকে বলেন গেছো চুপাকাবরা। অন্ধকারে আলো বিচ্ছুরিত হয় চোখ থেকে। অনেকের ধারণা, কোন গোপন জিন গবেষণার ফসল হতে পারে চুপাকাবরারা। যা হঠাৎ করে সাধন করে ধ্বংসলীলা। অনেকে এমনো বলেছেন যে, ওরা ক্রমেই মানুষের রূপ নিচ্ছে। বিস্ময়কর এ প্রাণি নিয়ে এখন খুবই ব্যস্ত আছেন গুপ্ত প্রাণিবিদরা।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ রাত ৩:০১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×