somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত ধর্মনিরপেক্ষ নাকি চরম হিন্দুত্ববাদী রাষ্ট্র?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত ধর্মনিরপেক্ষ নাকি চরম হিন্দুত্ববাদী রাষ্ট্র?
আজকে এ প্রশ্ন যে কারো তোলা স্বাভাবিক। আমরা জানি ভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং ভারতীয় সংবিধানে যেহেতু ধর্মনিরপেক্ষতা রয়েছে সেহেতু ভারত পৃথিবীর সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
কিন্তু তাদের এ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কতটুকু তারা ধরে রাখতে পেরেছে?
১৯৪৬ সাল ও ১৯৯২ সালের ভয়াবহ দাঙ্গা কিংবা ১৯৯২ সালের বাবরী মসজিদ ভাঙ্গা নয়, শুধুমাত্র গত কয়েকটি দিন দিল্লিতে যা ঘটেছে তার দিকে তাকালেই হবে।
গোরক্ষক ও উগ্রপন্থীদের তাণ্ডবলীলা ও হত্যার মহোৎসবে শুধুমাত্র মুসলমানরাই চরম নির্যাতনের শিকার হন নি, নির্যাতনের শিকার হয়েছে সকল মানবতাবাদী মানুষগুলো।
উগ্রপন্থায় বিশ্বাসী নয় এমন হিন্দু থেকে শুরু করে সকল ধর্মের মানুষ কোনো না কোনোভাবে এ ভয়াবহতার শিকার।
মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে এ ঘটনাগুলো।
আগুন দিয়ে পুড়িয়ে মারা, এসিড ছুঁড়ে মারা, গর্ভবতী নারীদের পর্যন্ত আঘাত করা, ইট কাঠ দিয়ে থেথলে মারা।
মসজিদে পর্যন্ত নিরাপদ নেই কেউ। কেউ যদি আক্রান্তদের সাহায্য করে তার উপর ও শুরু হয় চরম নির্যাতন।

বিজেপি ও শিবসেনার প্রথম বার ক্ষমতায় আসার যেটুকু সাম্প্রদায়িক সংহিসতা ঘটেছে তার শতগুণ বেড়ে গেছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর।
গোরক্ষার নামে গুজব ছড়িয়ে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে।
এনআরসির বিরোধিতা করেছে সকল ধর্ম বর্ণের মানুষ এমনকি শিবসেনাও। সেখানে কেন সে বিরোধিতার শাস্তি মুসলমানদের পেতে হচ্ছে? জেএনইউতে বহিরাগত ও পুলিশ সন্ত্রাসীদের আক্রমণ ও জামেয়া মিলিয়ায় যে হামলা হয়েছে তা ভারতীয় ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।
দিপীকা পাড়ুকোন এর মত শিল্পীরাও এ নিপীড়নের শিকার।
তবে সবচেয়ে দুঃখজনক নীরবতা ভেঙেছে গুটিকয়েক লোক।
সেই ঘুরেফিরে অমর্ত্য সে, দিপীকা, অরুন্ধতী রায় আর মমতা ব্যানার্জী।
পুরো ভারত এনআরসির বিরুদ্ধে যেভাবে সরব ছিল, আজ এ গণহত্যার কালে সবাই নির্বাক।
ভারতীয় মুসলমানদের উপর অত্যাচারের উল্লেখযোগ্য বিরোধিতা কেউ করেনি কোনো কালে, এতেও ভারতের সাম্প্রদায়িক মনোভাব প্রকাশ বরাবরই হয়েছে।
কাশ্মীরের নির্যাতন কতটা প্রকট হয়েছে তা এ থেকেই ধারণা করা যায়।
বিরোধী দল হিসেবে কংগ্রেসও ব্যর্থ।
এ হত্যাযজ্ঞ থামবে কি করে? নাকি সারা বিশ্ব নীরব সাক্ষী হবে এ হত্যাকাণ্ডের?
মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের ভারত এত সহিংস কেন?
আপাতত বিজেপি সরকারের বিরুদ্ধে চরম ঘৃণা আর নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের চরম বিরোধিতা হোক আমাদের প্রতিবাদ।
আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ধরে রাখতে পারি, সেটাই প্রত্যাশা।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×