যে পুরুষ ঘরের বউ রাইখা অন্যের বউয়ের পিছনে লাইগা থাকে বা যে স্ত্রী নিজের স্বামী রেখে পরপুরুষের পিছনে দৌড়ায়, তার ঘরে কি আর শান্তি থাকে?
এই পাকিস্তানীরা এখনো বাংলাদেশের বিরুদ্ধে লেগে আছে। অথচ, বাংলাদেশ পাকিস্তানের জন্য এক মিনিট সময়ও নষ্ট করে না। পাকিস্তানে প্রতিদিন লোড শেডিং ১২-১৬ ঘন্টা, গণতন্ত্র বলতে কিছু নাই, সকাল-বিকাল মসজিদে, ঘরে, বাইরে মুড়ির মতো বোমা ফুটে, প্র্রতিবছর হাজার হাজার হত্যাকাণ্ড ঘটে, প্রচুর সম্পদশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ থেকে সবকিছুতেই মেলা পিছিয়ে আছে।
এর জন্য কি বাংলাদেশ দায়ী? তাদের দূতাবাস কর্মকর্তা বাংলাদেশে নাশকতার সাথে সরাসরি নেমে পড়েছিলো, তাকে বাংলাদেশ হাতেনাতে ধরার পরেও বহিষ্কার না করে ফেরত পাঠিয়েছে। আমাদের উদারতার কোন মূল্যই দিচ্ছে না।
বাংলাদেশের পিছনে লাইগা থাকার দরকার কী? নিজের বউ সামলাও। মানে নিজের দেশের উন্নতি কীভাবে করবা, সেই কামে সময় ব্যয় করো। তোমাগো তালাক দিয়া দিছি সেই ১৯৭১ এ।
খোঁচাখুঁচি না কইরা নিজের উন্নতির চেষ্টা করো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। পারলে বাংলাদেশের সাথে উন্নয়নের প্রতিযোগিতায় নামো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




