somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা দিবসে নিলার জন্য লিখা নিলের চিঠি

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিলা,
প্রথমেই ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে। আমি তোমাকে এই পত্রটা আগেই লেখছি ১৪ তারিখের ভালোবাসা দিবসের কারণ আমি খেয়াল করেছি তুমি ১-২ দিন দেড়ি করে আমার মেইল গুলা পড় তাই আগেই লেখলাম এই পত্রটা। আবার মাঝে মাঝে পড়ার ও সময় পাও না। যাকগে, ভালবাসার দিবসের অনেক অনেক শুভেচ্ছা নিও। তুমি হয়ত ব্যস্ত আর হওয়াটাই স্বাভাবিক valentines week এ হয়ত তোমার valentine কে নিয়ে ব্যস্ত আছো।
অনেকগুলা প্রশ্ন আছে আমার মনে তোমাকে নিয়ে। তোমার নামটা কি এখন জানতে পারি? এই পত্রের এই প্রশ্নটার উত্তর দিও।
আচ্ছা কখনও কি তুমি নিজের প্রেমে পড়েছ?আমি কিন্তু প্রায়ই নিজেই নিজের প্রেমে পড়ি যদিও আমি দেখতে তেমন সুন্দর একজন কেও না। যদি কখনো নিজের প্রেমে না পড়ে থাকো তাহলে আয়নার সামনে যেয়ে ১০ মিনিট নিজেকে দেখবা। আমার বিশ্বাস তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাবা। যদি তুমি ছেলে হয়ে থাক তাহলে বেশি বেগ পেতে হবে না, ৫ মিনিট আয়নায় নিজেকে দেখলেই তুমি নিজের প্রেমে পড়ে যাবা। তবে মেয়ে হলে নিজের প্রেমে পড়তে হয়ত একটু বেগ পেতে হয়। তাহলে শুনো বেশি কিছু করা লাগেনা মেয়েদের নিজের প্রেমে পড়তে। তুমি যদি মেয়ে হয়ে থাক তাহলে প্রথমেই তোমার চোখে কাজল দিবা। তারপর একটা শাড়ী পরবা নিল রঙের আর সাদা পয়ারের তবে কালো পয়ারের হলেও খারাপ দেখাবে না তাছাড়া তুমি চাইলে অন্য রঙের শারীও পরতে পার। চুলের মাঝ বরাবর এক্তা সিথি সিঁথি করতে পারো তাহলে প্রেমে পরতে সুবিধা হবে আর মনে রাখবা যদি চুলে খোঁপা করো তাহলে অবশ্যই বেলি ফুল গেথে নিবা আর যদি চুল খুলে রাখো তাহলে বেলি ফুলের মালা করে গলায় পরতে পারো। বিশ্বাস কর! আমি এটা লিখতে লিখতে তোমার ওই রুপের প্রেমে পোড়ে যাচ্ছি তবে এখনো বলা শেষ হয় নাই। কপালে টিপ দিতে ভুলে যেও না কিন্তু আবার, যদি নিল শাড়ী পড় তাহলে নিল অথবা সাদা টিপ দিও। হাতে কাঁচের চুড়ি পরবা শাড়ীর রঙের সাথে মিলিয়ে আর চাইলে ফুলের গহনা দিয়েও সাজতে পারো।সুন্দর লাগবে অনেক। যদিও আয়নায় তাকিয়ে নিজের প্রেমে পরতে চাইলে নূপুরের বিশেষ কোন দরকার নাই তবুও যেকোনো এক পায়ে নূপুর পরবা কারন সেটা তোমার মনে একটা অন্যরকম ভাললাগার জন্ম দিবে তখন তুমি নিজের রুপের প্রেমে না পরে থাকতেই পারবা না। আচ্ছা! বাসায় লাল আলতা আছে কি ? সেটাও চাইলে দিতে পার। যদি আয়নার তাকিয়ে নিজের প্রেমে পরার জন্য এই কাজ গুলা করো তাহলে আয়নার দিকে তাকিয়ে আমার কথা মনে করতে ভুলে যেয়ো না।
অবশেষে, আমি চাইব আমার তোমাকে লেখা শেষ ১০ টা চিঠি আবার পরো আর চিন্তা করে বলতো আমি তোমার সেই বড় পরিধির জিবনে একটু জায়গা করতে পেরেছি কিনা।
অপেক্ষায় রইব তোমার চিঠির। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা নিও। হয়ত এই চিঠি তাও তুমি পরবে না আর যদি পোড়ে থাক তাহলে অবশ্যই ১৪ তারিখ এটার উত্তর দিও।
আমি বসে আছি তোমার চিঠির অপেক্ষায় স্ক্রীন এর এইপারে আর কল্পনা করছি তোমার সেই রুপ।
নিল,
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

উত্তরা উত্তর

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২২

উত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

×