somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'The Unheard Truth: poverty and human rights’ (অশ্রুত সত্যঃ দারিদ্র্য ও মানবাধিকার)

১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃত সত্যঃ
প্রতি রাতে কমপক্ষে ৯৬.৩ কোটি মানুষ পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়
১ বিলিয়ন মানুষ বস্তিতে বাস করে
গর্ভকালীন ও সন্তান জন্মদানের সময় প্রতি মিনিটে একজন মহিলা মারা যায়
২.৫ বিলিয়ন মানুষের পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন সুবিধা নেই, এবং…….
এর ফলে প্রতিদিন ২০,০০০ শিশু মারা যায়৷

'The Unheard Truth: poverty and human rights’ (অশ্রুত সত্যঃ দারিদ্র্য ও মানবাধিকার) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব, আইরিন খানের একটি নতুন বই, এই সব সত্য ও আরো অনেক কিছু জানায়৷ এটি দারিদ্র্যের মধ্যে বসবাসরতদের কন্ঠকে আমাদের কাছে পৌঁছে দেয় এবং দেখায় যে দারিদ্র্যের অবসানের জন্য আমাদের প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে অবশ্যই স্থান দিতে হবে৷ যেহেতু আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজে আগ্রহ দেখিয়েছেন তাই ১৫ অক্টোবর ২০০৯ তারিখে বইটি প্রকাশের আগে আমরা এটি থেকে এই উপলব্ধিগুলো আপনার সাথে ভাগাভাগি করতে চেয়েছি৷

তিনি যুক্তি দেখান যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গরীবদের ক্ষমতায়ন, সমৃদ্ধকরণ নয়, এবং তিনি দারিদ্র্য অবসানের লড়াইয়ে মানবাধিকারকে তুলে ধরার লক্ষ্যে কার্যক্রম গ্রহণের জন্য একটি আবেগপ্রবণ ও জরুরি আবেদন জানান৷

বিশেষজ্ঞরা একমত যে
“মানবাধিকারকে দারিদ্র্যের অবসান ঘটানোর প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে স্থান দেয়ার জন্য আইরিন বিশ্বাসযোগ্য যুক্তি তুলে ধরেছে ….”
কফি আনান, জাতিসংঘের প্রাক্তন মহাসচিব লিখেছেন মুখবন্ধে

“The Unheard Truth(অশ্রুত সত্য) কার্যক্রম গ্রহণের জন্য একটি আবেগপ্রবণ ও জরুরি আহ্বান৷ দারিদ্র্য হচ্ছে বিশ্বের মানবাধিকারের নিকৃষ্ট সংকট এবং এই বইটি শুধুমাত্র ‘কেন’ এর জন্য নয় বরং সেইসাথে ‘কীভাবে’ আমরা এই প্রবণতাকে পাল্টে দিতে পারি সেই সম্পর্কেও একটি শক্তিশালী বিবৃতি প্রদান করে৷”
মেরি রবিনসন, প্রেসিডেন্ট, রিয়ালাইজিং রাইটস: দি এথিকাল গ্লোবালাইজেশন ইনিশিয়েটিভ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার (১৯৯৭-২০০২), আয়ারল্যাণ্ডের প্রেসিডেন্ট (১৯৯০-১৯৯৭)৷

“The Unheard Truth-poverty and human rights (অশ্রুত সত্য - দারিদ্র্য ও মানবাধিকার) কেবল আরেকটি বই নয়, বরং আমাদের সময়ের একটি ম্যানিফেস্টো, একটি পাণ্ডুলিপি যার প্রতি ক্রমবর্ধমান সমালোচনামুখর জনতার জরুরিভিত্তিতে মনোযোগী হওয়া এবং তা পালন করা উচিত৷
অধ্যাপক মুহাম্মদ ইউনুসঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনুস সেন্টারের চেয়ারম্যান

নিজের জন্য খুঁজে নিন৷ দেখুনঃ http://www.theunheardtruth.org এবং বইটি কিনুন (বিক্রয়লব্ধ অর্থ আমাদের কাজে সাহায্য করার জন্য অ্যামনেস্টির কাছে আসবে)৷ বিতর্ক উন্মোচিত হওয়ার সাথে সাথে হালনাগদ, ভিডিও ও আরো তথ্যের জন্য লক্ষ রাখুন৷

এই বইটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মর্যাদার দাবী শীর্ষক বিশ্ব প্রচারাভিযানের অংশ যা দারিদ্র্যকে জিইয়ে রাখা ও গভীরতর করার জন্য দায়ী মানবাধিকার লঙ্ঘনের অবসানের জন্য আহ্বান জানায়৷ বর্তমানে অনেক বেশি আলোচনা দারিদ্র্যের অর্থনৈতিক দিকের উপর মনোযোগ নিবন্ধ করে৷ কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো মহৌষধ নয়৷ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দারিদ্র্যের কারণ ও পরিণতি উভয়ই, কিন্তু আপনি, আমাদের বিশ্ব আন্দোলনের অংশ হিসেবে এর পরিবর্তনে সাহায্য করতে পারেন৷

বেশি মানবাধিকার = কম দারিদ্র্য

দারিদ্র্য সম্পর্কে বিতর্ক পরিবর্তন করুন৷ মর্যাদার দাবি প্রচারাভিযানে যোগ দিন৷ সোচ্চার হোন

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×