অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: জনবিবৃতি
এআই ইনডেক্স: আশা ১৩/০০৭
নভেম্বর ২০, ২০০৯
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৪ বছর আগে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া পাঁচ ব্যক্তিকে মৃত্যুদণ্ড না দিতে বাংলাদেশী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অপরাধের ধরণ, অপরাধীর চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা মৃত্যুদণ্ডে ব্যবহৃত পদ্ধতি নির্বিশেষে সকল ধরনের মৃত্যুদণ্ডের বিরোধীতা করে আসছে। মৃত্যুদণ্ড জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণায় উল্লেখিত জীবনের প্রতি মানুষের অধিকারকে লংঘিত করে। এটি একটি নিষ্ঠুর, অমানবিক ও মানবতার প্রতি অবমাননামূলক শাস্তি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকালের মৃত্যুদণ্ডের বিষয়টি জরুরিভিত্তিতে বিবেচনার জন্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছে। সেসঙ্গে আরো যতো মৃত্যুদণ্ডাদশে আছে সেগুলোর শাস্তি হ্রাস করাও উচিৎ বলে সংস্থা উল্লেখ করেছে।
সংস্থা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডকে গুরুতর মানবাধিকার লংঘন উল্লেখ করে বলেছে যে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে অবশ্যই ন্যায়বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তবে, ন্যায়বিচার নিশ্চিত করতে গিয়ে অভিযুক্তদের মানবাধিকার যেন লংঘিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
একদল সামরিক কর্মকর্তা ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভুত্থান ঘটাতে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে তাকে ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে গুলি করে হত্যা করে।
পরবর্তীকালে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ও তার উত্তরসূরি রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের বিচার থেকে অব্যাহতি দেয়। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে শেখ হাসিনা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপর হত্যায় অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের রাষ্ট্র থেকে দেয়া সুরক্ষা প্রত্যাহার করে নেন।
সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া সর্বশেষ ধাপে উপনীত হয়েছে। এখন রায়ের বিরুদ্ধে বন্দী আসামীরা রায় পুনর্বিবেচনার জন্যে আপিল করতে পারবেন। কিন্তু তাদের মৃত্যুদণ্ডাদেশ হ্রাসের সিদ্ধান্ত শুধুমাত্র রাষ্ট্রপতিই নিতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি যাতে তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে এই মৃত্যুদণ্ডাদেশ বন্ধ করেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ড হ্রাসের জন্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে অনুরোধ করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আহ্বান জানিয়েছেন।
এছাড়াও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে, বাংলাদেশের উচিৎ মৃত্যুদণ্ড বিলোপের উদ্দেশ্যে অনতিবিলম্বে মৃত্যুদণ্ড ব্যবস্থা অস্থায়ীভাবে স্থগিত করা।
বাংলাদেশ: মৃত্যুদণ্ড হ্রাসের আবেদন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


