বঙ্কিম চন্দ্রকে দিয়ে শুরু করছি----
"তুমি যাহা লিখিবে লোকে পড়িবা-মাত্র যেন তাহা বুঝিতে পারে, তুমি যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিল তবে তাহা বৃথা।"
এস.এস.সি. পরিার বাংলা প্রশ্নের উত্তরের জন্য মুখস্ত করেছিলাম। লাইন দুইটা এখনও আমার ভেতরে ভালভাবেই কাজ করে। আমি সবসময়ই সোজা-সাপটা কথা বলি। (আমি স্বঘোষিত জ্ঞানী লোক না, আমি সিম্পল কায়সার, যে আপনাদের কাছে শিখতে এসেছে, শেখাতে নয়। আসলে মানুষ মানুষকে শেখাতে পারে না যতক্ষন না সে নিজে থেকে শেখে।)যদিও আমার বক্তব্যের বিষয়গুলো অন্তত জটিল এবং অবশ্যই বিতর্কিত। যেমন-নিরপেক্ষতা, সামপ্রদায়ীকতা, সহনশীলতা, ইতিহাস, ধর্ম ইত্যাদি। আমিও আবার বেছে বেছে টেনে বের করি জটিল বিষয়গুলো,কারণ এসব বিতর্কিত বিষয়গুলোর সিদ্ধান্তে আসা কঠিন তাই আপনাদের সাথে আমার চিন্তা ও যুক্তিগুলো শেয়ার করতে চেয়েছি । আমার চিন্তা-ভাবনায় ভুল থাকলে আপনারা যুক্তি দিয়ে ভেঙ্গে দেবেন। এই ছিল আমার প্রত্যাশ, যেগুলোর উত্তর আমার পরিবার ও বন্ধু মহল দিতে ব্যার্থ হয়েছে। এই আমার অন্যায়! অন্যায় তো বটেই, জানাটাই অন্যায়, এই গানের লাইনের মত---"I have seen so much more than you know now, So tell me to shut my eyes.
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




