রাজধানীর পুরান ঢাকায় আগামাসি লেনের কায়েতটুলিতে প্লাস্টিক কারখানাসহ একাধিক ভবনে আগুনে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
এদের মধ্যে তিন জন মহিলা এবং দুটি মেয়ে শিশু রয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, কায়েতটুলির সাপ মন্দির রোডে রাত ৯ টার দিকে একটি প্লাস্টিক কারখানা ও কয়েকটি ভবনে এই আগুন লাগে।
দমকল বাহিনীর ১২ টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম জানান, সদরঘাট, লালবাগ ও মোহম্মদপুর ইউনিট থেকে আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। অন্যান্য ইউনিট থেকেও দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


