ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিসিএসের প্রশ্ন নকল!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের একাংশের মিল পাওয়া গেছে। আজ শুক্রবার ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের এই মিলকে নকল বলে অভিযোগ তোলা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে বিসিএসের সেই প্রশ্ন মিলিয়ে দেখা যায়, বিসিএসের প্রশ্নের ইংরেজি অংশে একটি অনুচ্ছেদ তুলে ধরে তা থেকে চারটি প্রশ্ন করা হয়। হুবহু অনুচ্ছেদ তুলে ধরে আজকের ভর্তি পরীক্ষায় পাঁচটি প্রশ্ন করা হয়েছে। বিসিএসের প্রশ্নপত্রে উল্লেখ করা তিনটি প্রশ্নের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের তিনটি প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন মিলে যাওয়ার বিষয়টিকে নকল বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছেন। তাঁরা বলছেন, বিসিএসের প্রশ্ন থেকে কেন নকল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করতে হবে?
তবে এ বিষয়ে জানতে চাইলে খ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক বেগম আকতার কামাল বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, প্রশ্নের মিল থাকার কোনো কারণ নেই। প্রশ্ন করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তাঁরা নিজেরা প্রশ্ন করেছেন।


[২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা লাল চিহ্নিত প্রশ্নগুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে]
©প্রথম আলো
©ফেসবুক
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৯:৫৭

কার ডাকেতে টগবগিয়ে উঠলো আমার দেশ?
কার ডাকেতে রক্ত দিয়ে মুক্ত হলো স্বদেশ?
কার ডাকেতে সমবেত দীপ্ত তরুণেরা?
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা?
কার ডাকেতে অসাম্প্রদায়িক ভোরের আলো ফোটায়?
কার...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুন