somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গার্ল্ফ্রেন্ড

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোস্ত,, এই দেখ একটার পর একটা ঈদ! দিবস! সবকিছু চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। সবাই এসব দিনে যে যার বিএফ - জিএফ নিয়ে ঘোরাঘুরি করে ! অথচ আমি এতো সুন্দর একটা মেয়ে,, তুই এত্তো কিউট একটা ছেলে!! তবুও আমাদের কোন বিএফ - জিএফ নেই।
- আমি কিউট,, এটা না হয় ঠিকাছে! কিন্তু তুই সুন্দর এই ভুল তথ্য তোকে কে দিছে !!
- ফাইজলামি রাখ ! আসলে আমার মনে হয়,, আমাদের কোন কমতি আছে। তাই আমি একটা টেস্ট করে দেখতে চাই !!
- কিরকম??
- কালকে সকাল থেকে রাত অবধি পুরা দিন,, তুই আমার বিএফ আর আমি তোর জিএফ !!
- আমি রাজি না !
- উফফফ! সত্যি সত্যি নাহ্ ত,, এম্নি এম্নি। এরপর,, আমরা একজন আরেক জনের ভুলগুলো ডিসকাস করে সেগুলো শুধরে ফেলবো। তাহলেই আমরা আমাদের বিএফ - জিএফ পেয়ে যাবো। জোশ না??
- হুঁ জোশ !
- তাহলে কালকে সকাল থেকে তুই আমার বিএফ। মনে থাকবে??
- হুঁ।
সকাল সকাল মামার মোবাইল বেজে উঠল। ঘুম ঘুম চোখে রিসিভ করে//
- হ্যালো !
- হ্যালো জানুউউউউউ !!
- সরি,, রং নাম্বার !!
- ওইই বেয়াদব,, আমি !
- তুই!! তো জানু কছ ক্যান??
- আজকে তুই আমার বিএফ। মনে নাই??
- ওহ্ আচ্ছা হ্যাঁ !
- জানু কোথায় তুমি??
- আসতেছি।
- তাড়াতাড়ি আসো প্লিইইইজজজজজ।
খানিক বাদ//
- জানু,, এতো লেট করলা কেন ! আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি।
- আচ্ছা হইছে। তাড়াতাড়ি চল,, ক্লাসে লেট হয়ে যাচ্ছে।
- জানুউউউউউ এটা কি ঠিক বলো ! তুমি তোমার এত্তো সুন্দর জিএফ কে তুই তুই করে বলতেছো !!
- আচ্ছা চলেন,, মানে চলো।
- কত্ত কিউট তুমি !! কোথায় যাবো আমরা এখন??
- কোথায় আবার!! ভার্সিটিতে !
- নাহ্। আজকে আমরা ক্লাস করবো নাহ্,, অন্য কোথাও যাবো।
- মানে কি!! আজকে আমার এক্সাম আছে !
- তুমি আমার জন্য ৫ নাম্বারের এক্সাম মিস দিতে পারবা না জানু??
- ওকে ফাইন,, চল! আই মিন চলো !!
- আমার লক্ষী জানু টা! সিএনজি নাও।
- ভাড়া কে দিবে??
- তুমি তোমার গার্লফ্রেন্ড কে জিজ্ঞেস করতেছো ভাড়া কে দিবে?? অফকোর্স ভাড়া তুমি দিবা !!
- আচ্ছা। যাবো কোথায়??
- ধানমন্ডি!
- বলে কি !! ধানমন্ডি তে ঢোকা মানে ৫-৬ হাজার টাকা এম্নি এম্নিই পানিতে ফেলে দিয়ে আসা !!
- জানু,, এরকম কিপ্টামি করলে গার্লফ্রেন্ড থাকবে?? চলো না,, একদিনই ত !
-
ভরদুপুরে কোন এক দামী রেস্টুরেন্টে। মামা,, মেনু তে দুই চোখ জোরে জোরে চালাচ্ছে সবচেয়ে কম দামী রেসিপি টা খোঁজার জন্য। হঠাৎ ইইই//
- জানু,, মেনু টা আমাকে দাও ত।
- নাহ্ নাহ্,, সমস্যা নাই। আমি অর্ডার দিচ্ছি।
- ইতিহাসে কখনও কি এরকম হয়েছে যে,, গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে এসে বয়ফ্রেন্ডের ইচ্ছায় অর্ডার দেওয়া খাবার খাচ্ছে??
- হয় নাই?? ওকে,, নো প্রবলেম। আমরা ইতিহাস তৈরি করি !
- কোন দরকার নেই,, মেনু টা আমাকে দাও !!
একটার পর একটা অর্ডার দিয়েই যাচ্ছে,, দিয়েই যাচ্ছে! আল্লাহ্ গো !! অর্ডার দেওয়া শেষে//
- খাবার একটু ধীরে সুস্থে আনবেন। আমাদের প্রাইভেসি দরকার !
- প্রাইভেসি !!
- হুঁ! জানু,, তুমি চুপ কেনো??
- এম্নি,, কিছু না।
- কি ব্যাপার !! এভাবে হকচকিয়ে চেয়ার পিছিয়ে নিলে কেনো জানু??
- তোর! মানে তোমার পা'র সাথে আমার পা লেগে যাচ্ছে ত। তাই একটু পিছিয়ে নিলাম চেয়ার !
- পা লেগে যাচ্ছে না ত। আমি ইচ্ছে করেই লাগাচ্ছি !!
- এ্যাঁ! কেনো !!
- এটাতে প্রেম বাড়ে !
- প্রেম ঠ্যাঙে থাকে??
- উফফফ,, নাহ্। এই দেখো,, আমি যখন এভাবে আমার নরম তুলতুলে পা দিয়ে... ধীরে ধীরে প্যান্টের ভেতর লুকিয়ে থাকা তোমার পা দুটোতে স্পর্শ করি,, তখন !
- ওই প্লিজ পা সরা! আমার কাতুকুতু লাগতেছে !!
- কি লাগতেছে??
- কাতুকুতু !!
- দেখছো জানু! তার মানে তুমি আমার টাচ ফিল করতে পারতেছো। এটাকেই ত প্রেম বলে !!
-
- জানু,, আমরা এখন মুভি দেখতে যাবো। ঠিকাছে??
- দোস্ত,, এই দেখ.. মানিব্যাগে অনলি ৫০ টাকার একটা নোট আছে। আল্লাহ্ র ওয়াস্তে আমাকে ছেড়ে দে !!
- হম,, টাকা ত দেখছি সত্যিই নেই। কিন্তু এই যে,, ক্রেডিট কার্ড দেখা যাচ্ছে !
- এটা ক্রেডিট কার্ড না,, ভিসা কার্ড।
- তো এটা ক্যাশ আউট করো !!
- মাথা খারাপ! এর ভেতর আমার নেক্সট সেমিস্টারের টাকা সব। এখান থেকে একটা টাকা এদিক ওদিক করলে,, আমার বাপ আমাকে আস্তো রাখবে না !
- কিন্তু,, অন্ধকারে কোনার সিটে বসে মুভি ত আমি দেখবোই !!
- দোহাই লাগে,, ছাইড়া দে প্লিজ !
- আচ্ছা,, এটা এখন আমি ধার হিসেবে তোমাকে দিচ্ছি জানু। কালকে সকালেই আমাকে দিয়ে দিবা। ঠিকাছে??
-
মুভি শেষে//
- ওইই শুন,, তুই কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে খারাপ না। আমি চিন্তা করছি,, তোকেই পার্মানেন্টলি বয়ফ্রেন্ড বানাই ফেলবো। প্রপোজ কর আমাকে !!
- জিএফ যদি তোর মতো হয়,, আর প্রেম যদি এটাকে বলে!! তাহলে এখন স্বয়ং আমার প্রথম ক্রাশ " শ্যারোন স্টোন " এসে আমাকে প্রেমের প্রস্তাব দিলেও আমি রাজি হবো না !!!!!!!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×