somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিপক্ষ দলের সবাই বজ্রপাতে নিহত!

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপারই বটে। হঠাৎ করে শুনলে অনেকেই ‘গাঁজাখুরি’ আলাপ বলে উড়িয়ে দিতে চাইবেন ব্যাপারটাকে। কিন্তু ঘটনাটা যে সত্য, সেটার প্রমাণ মিলছে অনেক জায়গাতেই। ১৯৯৮ সালের অক্টোবর মাসে আফ্রিকার দেশ কঙ্গোতে বজ্রপাত নিভিয়ে দিয়েছিল গোটা একটি ফুটবল দলের জীবন-প্রদীপ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই ভয়ংকর বজ্রপাতে অক্ষত ছিল নিহত ফুটবলারদের গোটা প্রতিপক্ষই। মাঠে লড়াইয়ে নামা একটি দলের ১১ জনই এই বজ্রপাতে মৃত্যুবরণ করলেও একেবারে অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছিল অপর দলটি। এ ঘটনাকে অবিশ্বাস্য বললেও তো কম বলা হয়।

কঙ্গোর একটি স্থানীয় পত্রিকায় এ সংবাদটি প্রথম ছাপা হয়েছিল। কিনশাসা থেকে প্রকাশিত এল’অ্যাভেনিরে প্রকাশিত এ ঘটনার বিবরণে বলা হয়েছিল, ‘বজ্রপাত মুহূর্তেই কেড়ে নেয় ১১ জন ফুটবলারের জীবন। আশ্চর্যজনক হলেও সত্যি, নিহত ফুটবলারদের সবাই একই দলের।’

পত্রিকাটি আরও জানায়, স্থানীয়রা খেলাটি চলার সময় সফরকারী দলের ওপর বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র প্রয়োগ করছিল। আফ্রিকার অনেক দেশেই ফুটবল ম্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। এসব ব্যাপার স্থানীয় সংস্কৃতিরই অংশ

এল’অ্যাভেনিরের বরাতে বিবিসি এ-সংক্রান্ত সংবাদটি তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করে ঘটনার অব্যবহিত পরেই। ইনডিপেনডেন্ট ও গার্ডিয়ানের মতো পত্রিকাও এ খবরটি প্রকাশ করেছে গুরুত্বের সঙ্গেই। তবে সব পত্রিকাই এল’অ্যাভেনিরের কথা উল্লেখ করেই সংবাদটি প্রকাশ করে।

ঘটনাটির বিবরণে বলা হয়, কঙ্গোর কাশাই প্রদেশে স্থানীয় একটি ফুটবল দলের সঙ্গে আয়োজিত এই ম্যাচে সফরকারী দল এই বজ্রপাত-দুর্ঘটনার শিকার হয়। ম্যাচ চলাকালেই আচমকা বজ্রপাতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সফরকারী দলের সব খেলোয়াড়। আশ্চর্যজনক হলেও সত্যি, এই বজ্রপাতে স্থানীয় দলের কোনো খেলোয়াড়ের শরীরেই ফুলের টোকাটি পর্যন্ত পড়েনি।

আটানব্বই সালে এ ঘটনাটি ঘটার সময় কঙ্গোতে চলছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ।

তথ্য সূত্রঃ এখানে ক্লিক করুন-
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×