"তেলপোকা'র সর্বোচ্চ ব্লগার; কিছু কথা এবং কতর্ৃপক্ষের উদাসীনতা" পড়লাম । লেখার হাত ভাল হলে যা লেখা যায় তা ই ভাল লাগে । আপনার লেখার হাত ভাল । তাই সবই ভাল লাগল । অনেক সমালোচনা করেছেন অনেকের, তাও ভাল লাগল । কিন্তু আপনার আত্মসমালোচনা করেন নি । কেন ? সম্ভবত ওটা জুড়ে দিলে আরও ভাল লাগত ।
তবে জহিরুল'কে আপনি খুব বাজে একটা কথা বলেছেন, "উনি জন্ম থেকেই পচা ।" এই কথাটা বলে আপনি আপনার শালীনতার সীমা অতিক্রম করেছেন । আমি জহিরুলের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি । উনার লেখা আপনার অপছন্দ হতে পারে কিন্তএতটা ভয়ংকর ভাবে সমালোচনা করা আপনার একতিয়ারের মধ্যে পরে কিনা সেটা ও ভেবে দেখবেন আশাকরি ।
আর একটা কথা না বলে পরছিনা । আমার মত এখানে কিছু মানুষ আছে যারা হয়তো লিখতে জানেনা কিন্তু এই সাইটটাকে ভিষন ভালোবাসে । অন্যদের লেখা পড়তে ভালোবাসে । ভালো লেখাকে সাধুবাদ আর বিতর্কিত লেখাকে সমালোচনা করতে ভালোবাসে । হয়ত মাঝে মাঝে দু একটা ব্লগ পোষ্ট করে । মানের বিচারে হয়ত তা আপনাদের লেখার সাথে তুলনা করারও যোগ্য না । কিন্তু যখন নিজের লেখা ওয়েব সাইটে'র পাতায় দেখতে পায় তখন আনন্দে লাফিয়ে উঠে । সেই সাথে ধন্যবাদ দেয় কতর্ৃপক্ষকে এমন একটা অসাধারন মূহুর্ত তাদের উপহার দেয়ার জন্য । এটা কি আমাদের এই ছক কাটা জীবনে খুবই বিরল একটা ঘটনা না ? কেন বাঁধ সাধতে চাইছেন তাদের সেই আনন্দে'র জোয়ারে ?
পরিশেষে একটা কথা বলি, গাইতে গাইতে'ই কিন্তু গায়ক । তাই না ?
*** অপেক্ষা করুন হয়ত এদের মধ্যেই কেউ একদিন লিখে লিখে বিশ্ব কাপাবে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



