শুক্রবার সন্ধা । ফতুল্লা থেকে কমলাপুর আসবো । ট্রেনে । টিকেট কেটে দাড়িয়ে আছি । এই সময়টায় ট্রেনে বেশ ভিড় হয় । সিট পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার ।
ট্রেন আসতেই লাফিয়ে উঠে পরলাম । সিটও পেয়ে গেলাম একটা । মূহুর্তের মধ্যে সব খালি সিট ভরে গেল । এই সময় এক ভদ্রলোক তার মা'কে নিয়ে ট্রেনে উঠলেন । মহিলা সম্ভবত ষাটোর্ধ হবেন । এই বয়সে পুরুষেরা তুলনমূলকভাবে সবল থাকেন । মহিলাকে বেশ অসুস্থ মনে হল । উনারা সিট খুঁজছিলেন । আমার পিছনের সিটে এক ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে বসে ছিলেন । দুজন দু সিটে । বাচ্চাটার বয়স 4/5 হবে । মহিলার ছেলে ভদ্রলোককে বলল, বাচ্চাটা যদি কোলে নিতেন তাহলে আমার মা একটু বসতে পারত । ভদ্রলোক উদাস কনেঠ জবাব দিলেন, বাচ্চার টিকেট আছে । ছেলে তখন অনুনয়ের সুরে বলল, আমার মা খুব অসুস্থ । ছোট বাচ্চা, আপনিতো ওকে কোলে নিয়েও বসতে পারেন । তাই না ? ভদ্রলোক কিছুটা বিরক্ত হয়ে বললেন, বললামতো বাচ্চার টিকেট আাছে । অন্য দিকে দেখেন ।
অন্য দিকে দেখেন কথাটা উনি এমনভাবে বললেন যে আমার মনে হল, ভিক্ষুক ভিক্ষা চাইতে এলে আমরা এভাবেই বলি, অন্য দিকে দেখেন । ছেলেটাকে কেমন অসহায় অসহায় দেখাতে লাগল । মহিলা ছেলেকে বললেন, বাবা সিট লাগবে না । ছেলে'র কাধে ভর দিয়ে দাড়িয়ে রইলেন । ছেলেটাও কেমন ছল ছল নয়নে মা'য়ের হাত চেপে ধরে পরাজিত সৈনিকের মত মাটির দিকে তাকিয়ে রইল ।
কি করব বুঝতে পারছিলম না । উঠে জায়গা দিব কিনা ভাবছিলাম । এই সময় একটা ছেলে দাড়িয়ে বলল, চাচি আপনি এখানে বসেন । আমি দাড়াচ্ছি । মহিলা বললেন, কোনও অসুবিধা নাই বাবা, তুমি বস । মহিলার মুখে "বাব" শব্দটা ভিষন ভাল লাগল আমার । আহা, আমি যদি উঠে জায়গা দিতাম তাহলে আমাকেই অমন সুন্দর করে "বাবা" বলে ডাকতেন । ছেলেটা বলল, আপনি বসেনতো চাচি । মহিলাকে ধরে বসিয়ে দিল ।
আর সেই ভদ্রলোক, সে তখন তার বাচ্চাকে চিপস আর জুস খাওয়ানোয় ব্যাস্ত ।
*** কবে যে আমরা মনুষ হব ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



