71 এর পরের প্রজন্মের সবচাইতে বড় সমস্যা হল আমাদের রাজনৈতীক দলগুলো তাদের নিজেদের সুবিধা অনুযায়ী স্বাধীনতার ইতিহাস রচনা, পরিবর্তন ও পরিমার্জন করেছে এবং এখনও করছে । তাই অনেক ঘটনাই আমরা ভিন্ন ভিন্ন ব্যাক্তির কাছে ভিন্ন ভিন্ন ভাবে শুনে কোনটাকে সত্য হিসেবে ধরে নিব তা ভেবে দ্্বিধাগ্রস্থ হয়েছি । এধারা চলতেই থাকবে ।
হয়ত অনন্তকাল ।
আমি রাজনীতির দিকে যেতে চাচ্ছি না । আমি শুধু একটা সত্যি ইতিহাস জানতে চাচ্ছি ।
আপনাদের কারও কাছে কি 75 এর 7 ই নভেম্বরে ঠিক কি ঘটেছিল তার কোন দলিল আছে বা শক্ত কোনও রেফারেনস ? আমি জানতে চাই সেই ঘটনার সাথে জিয়া ঠিক কিভাবে কতটা জড়িত ছিলেন কিংবা আদৌ জড়িত ছিলেন কি না ।
কেউ কি আমাকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবেন ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

