শায়েখ আব্দুর রহমান এখন র্যাবের হেফাজতে । সকাল বেলা ঘুম থেকে উঠেই চোখ রাখলাম টেলিভিসানের পর্দায় । উদ্দেশ্য একটাই, পুরোন খেলার খবরটা একটু জানা । অর্থাত পাখি উড়ে গেছে ফাঁকি দিয়ে । আসলে সে ঐখানে ছিলই না । ভূল তথ্যের ভিত্তিতে এত হুলুস্থুল । তারপর বিভিন্ন মাথাদের সাক্ষাতকার । তাদের ভারি ভারি কথা । কেন এরকম হল ? কি করা উচিত ছিল ? কি করলে কি হত ? কি না করলে কি হত না ? যতসব হাবিজাবি প্যাচাল ।
কিন্তু অদ্ভুত মনে হলেও সত্যি হল এই যে, শায়েখ আব্দুর রহমান এখন র্যাব হেফাজতে । "চ্যানেল আই" লাইভ কমেন্ট্রি দিল । শায়েখ আব্দুর রহমান বেড়িয়ে এল এবং 2 মিনিটের মধ্যে র্যাবের হেফাজতে স্থান ত্যাগ করল । সাংবাদিকদের কাছে ঘেসতে দেয়া হচ্ছিল না, বাঁধা দেয়া হচ্ছিল ছবি তোলাতেও ।
তাহলে কি নাটক শেষ ? নাকি দ্্বীতিয় পর্বের শুরু মাত্র ? আসলে ঠিক কি করা হবে তাকে নিয়ে ? কি এমন স্পেইশাল তথ্য দিবে সে ? প্রকাশ করা হবে কি তার দেয়া তথ্যগুলো ? তাকে কি দাড় করানো হবে আদালতের কাঠগড়ায় ?
তবে তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রস্ন হচ্ছে "ক্রস ফায়ার" । আমি কিন্তু ক্রস ফায়ারের পক্ষে । অর্থাত তাকে ক্রস ফায়ার করা হবে ।
আপনাদের কি মনেহয় ? পক্ষে না বিপক্ষ ?
বিঃদ্রঃ আসলেই তিনি শায়েখ আব্দুর রহমান তো ?
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৬ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



