ভাই অপবাক, আপনার লেখা সম্পর্কে মন্তব্য করতে হলে অনেক বিশাল একটা কলাম লিখতে হবে । আমি আমার মতামত দেই ।
আপনি নিজের বাসায় একটা পারিবারিক আড্ডায় বসেছেন কল্পনা করুন । মা, বাবা, ভাই, বোন, ভাবি সবাই মিলে । আপনারা সবাই খুবই আধুনিক চিন্তাধারায় বিশ্বাসি এবং খুবই আন্তরিক । আপনারা সেক্স নিয়েও আলোচনা করতে পাড়েন । কিন্তু ঠিক কোন পর্যন্ত ? একটা সীমারেখা কিন্তু আছে । যদিও তা কাল্পনিক, কিন্তু তা আছে প্রত্যেকেরই মনের মধ্যে, সচেতন ভাবে । নয় কি ?
আপনাদের মধ্যে কেউ যদি সেক্স নিয়ে আলোচনা করতে আগ্রহী হয়েও থাকেন, তিনি কিন্তু লক্ষ রাখবেন সেই সীমারেখা যেন অতিক্রান্ত না হয় । ঠিক কি না ? নিশ্চয়ই সে তার বিছানার বর্ননা এই মজলিশে তুলে ধরবেন না ? এটার নামই হচ্ছে শলীনতা । ঠিক একই ঘটনা তিনি এমনভাবে বলার চেষ্টা করবেন যাতে সবাই বুঝতেও পাড়েন আবার বিব্রতবোধও না করেন । আমি কি ঠিক বলছি ?
এই ব্লগটাকেও যদি আপনি আপনার পরিবারের সাথে তুলনা করেন তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায় । আমরা নোংরামি করবো না । চেষ্টা করবো যতটা সম্ভব শালীনতার মধ্যে থেকে বক্তব্য পেশ করতে । আপনার কি মনেহয় মাসুদা ভাট্টি একই বক্তব্য আরও শালীনভাবে উপস্থাপন করতে পাড়তেন না ?
এছাড়া ধর্ম নিয়ে লিখার ক্ষেত্রে অবস্যই আরও বেশী সতর্ক হওয়া উচিৎ । এই অসতর্কতার জন্যেই হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে বারবার । আমরা এই ব্লগে নিশ্চয়ই তেমন দাঙ্গা চাইনা । চাই কি ?
আর বাক-স্বাধীনতার যে কথা বলেছেন তার জবাবে বলতে চাই, সেন্সর ব্যাপারটা তখনই জরূরী হয়ে পড়ে যখন বাক তার স্বাধিনতার অধিকার অতিক্রম করে । স্বাধীনতার মানে যে যা খুশি বলা কিংবা যা খুশি করা না, তা তো নিশ্চয়ই মানেন ? এমনিতেই দেশের যে অবস্থা । মা-বোনদের নিয়ে রাস্তায় বেড় হলে মাটির দিকে তাকিয়ে চলতে হয় । ভিতরে ভয় থাকে, কোন নোংরা ফিল্মের পোষ্টার দেখি কিংবা শুনি নোংরা গালি । এই ব্লগের পরিবেশ তেমনই হোক সেটা কি আমরা কখন চাই, বলুন ? মিনিমাম সেন্সর বোধহয় থাকা উচিত । তাই না ?
তবে সব রকম জাতি, ধর্ম, বর্ন বিদ্্বষ, রাজনৈতিক উস্কানি মুক্ত কলামের সাথে আছি এবং থাকবো ।
ধন্যবাদ ।অপবাক কে বলছি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



