somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসেল (......) কে বলছি

০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসেল (......), আপনি ঠিক কি বললে খুশি হবেন বলেন ? এই ব্লগের পরিবেশ নিয়ে আমি যখন প্রতিবাদ করি তখন আপনারা আমাকে চেপে ধরেছিলেন প্রগতিবাদীতার দোহাই দিয়ে । আমি তখন বলেছিলাম এই ব্লগ বাজার হয়ে গেলে আপনারাই দায়ী থাকবেন । আমি জানি এই কথা বলেও আমি দায় এড়াতে পাড়ি না । কিন্তু এই ব্লগে বিভিন্ন কুরুিচপূর্ণ নাম নিয়ে অনেকে রেজিষ্ট্রেশান করেছে । আমি প্রতিবাদ করেছি । আপনারা বলেছেন, কিছু কিছু বিষয় এড়িয়ে যেতে হয়, চুপ থাকতে হয় । তারপর মাসুদা ভাট্টির উপন্যাস । আমি জানিনা আপনাদের মনে আছে কি না, আমি মন্তব্য করেছিলাম, কলামিষ্ট সম্ভবত কোনও ইসলামিক মজলিসে পার্টিসিপেইট করেন নি তাই লেখায় বাস্তব চিত্রের পুরোপুরি প্রতিফলন ঘটেনি । অনেকে অনেক নোংরা কথা বলেছে । আপনারা প্রতিবাদ করেছেন । কিন্তু তাতে পক্ষপাতিত্ব ছিল । আমি ও প্রতিবাদ করেছি । ওয়ালি আরও নোংরা কলাম পোষ্ট করেছে । আপনারা প্রতিবাদ করেছেন এবং তাতেও পক্ষপাতিত্ব ছিল । আমি ওয়ালির প্রতিটি নোংরা পোষ্টের প্রতিবাদ করেছি । কিন্তু সবসময়ই চেষ্টা করেছি এই ব্লগের পরিবেশ রক্ষা করতে । কিন্তু আপনারা নোংরামিকে প্রতিবাদ করতে গিয়ে নিজেরা নোংরা খেলায় মেতে উঠেছেন । আমার বিশ্বাস ছিল আমি সর্বশেষ যে ব্লগটি পোষ্ট করেছি তাকে আপনারা সাধুবাদ জানাবেন । কিন্তু এখানেও নোংরামি হয়েছে । আমার মনে হয়েছে কট্টর সমালোচকের মত কিছু কুরুচিপুর্ণ লোককে আমরা খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি । কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এর জন্য আমরা নিজেরাই দায়ী । দায়ী আমাদের দূরদর্ষীতার অভাব । আজ এই ব্লগ একটা বাজারে পরিনত হতে যাচ্ছে শুধু মাত্র আমাদের নিরবতার কারনেই । আমরা নিজেদের স্বর্থে আঘাত না লাগলে বাহবা দিচ্ছি আর মজা নিচ্ছি । কিন্তু যেই নিজেদের স্বর্থে লাগছে অমনি বেঁকে বসছি । আজ নিজের মা'কে নিয়ে পর্যন্ত কথা শুনতে হচ্ছে । সত্যিই এ বড় লজ্জার কথা । আমি দোহাই দিয়েছিলাম, বন্ধ করুন এই নোংরামি । অনেক বাচ্চারা দেখছে আমদের অসভ্যতা আর হাসছে আমাদের নিয়ে । তবুও আপনারা খেলায় মেতে ছিলেন । নোংরা খেলায় ।
আজ বোধহয় অন্যের স্বার্থের দিকে নজর দেয়ার সময় এসেছে । ভুলে যান যা হয়েছে এই ক'দিন । চলুন আবার নতুন করে শুরু করি । আবার সুন্দর ব্লগ পোষ্ট হোক । আমাদের আছে কালপুরুষ, মুখফোর, ধানসিঁড়ি, তীরন্দাজ, তেলাপোকা, শোহেইল মো চৌ, রাসেল (.....), দীক্ষক দ্্রাবীর, আড্ডাবাজ, আরও কতজন । আমাদের ভয় কি ? আবার জমে উঠবে এই ব্লগ সত্য আর সুন্দরের অঙ্গিকার নিয়ে ।
পাড়িনা আমরা ? বলুন, পাড়ি না ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৬ সকাল ৯:০৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×