somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব নারী দিবসে'র অঙ্গিকার

০৮ ই মার্চ, ২০০৬ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্যাতিক নারী দিবসে সবাই কে শুভেচ্ছা জানাচ্ছি (যদিও নারী দিবসে পুরুষকে শুভেচ্ছা জানান যায় কি না তা নিয়ে আমি দ্্বিধায় আছি) । নারী দিবসের সাথে নারী অধিকার আন্দোলন খুবই নিবিড় ভাবে জড়িত, আর তাই আমার এই কলাম । তবে পুরোটাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে লেখা ।
নারী অধিকার আন্দোলনের ব্যাপারে আমি বলব, পুরুষকে যেমন কেউ কোনও অধিকার দেয়নি, সে গায়ের জোরে হউক আর বুদ্ধিতেই হউক অধিকার আদায় করে নিয়েছে, ঠিক তেমনি নারীর অধিকারও নারীকেই আদায় করতে হবে । কিভাবে করবে তা তাকেই ভাবতে হবে । পুরুষের কাছে অধিকার দাবী করাটা নারীর জন্য অপমানজনক ই মনে হয় আমার কাছে ।
আসলে পুরুষরাও জানে গায়ের জোরে হয়ত নারী'র সাথে জেতা সম্ভব, কিন্তু মেধা বলুন আর অন্য যে কোন যোগ্যতাতেই বলুন, নারী এখন আর মোটেও পিছিয়ে নেই । শারিরিক শক্তি দিয়ে নারীকে দাবিয়ে রাখা আর সম্ভব নয় । তারা এখন সমানে সমানে পল্লা দেয়ার ক্ষমতা রাখে ।
কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কেন জানি মনে হয়, নারী নিজেই নিজের অধিকারের ব্যাপারে সচেতন নয় (গুটিকয়েক ব্যাতিক্রম ছাড়া) । তারা জানেই না তারা ঠিক কিসের অধিকার চায় । কোনও অধিকারের আদৌ প্রয়োজন তাদের আছে কি না, এটা নিয়েও অনেকে সন্দিহান । ভাবটা এমন যে, এইতো ভাল আছি । খাচ্ছি, ঘুমাচ্ছি, বাবা-ভাই আদর করছে, স্বামি'র সোহাগ পাচ্ছি, আর ভাবনা কি ?
আসলে কারও উপরে নির্ভরশীলতা নারী'র চরিত্রের একটা খুবই দুর্বল দিক । তারা যতই যোগ্য হউক তবুও তারা বাবা, ভাই কিংবা স্বামি'র উপরে নির্ভর করতে ভালোবাসে । সেটা অবস্য মজ্জাগত বলে আমার মনে হয় । তবে আমি মনে করি, এটা "ওভার কাম" করা নারী অধিকার আন্দোলনের পুর্বশর্ত হওয়া উচিৎ ।
আমার সাথে সবাই একমত হবেন কি না জানিনা, আমি কোনও কোনও নারী'র মুখে এমনও শুনেছি যে, "মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু ।" আর্থাৎ নারী অধিকার আন্দোলন ব্যাপারটাকে অনেক মেয়েই স্বাভাবিক ভাবে নেয় নি । অবস্য অনেক মেয়েরাই নারী অধিকারের ব্যাপারে সজাগ হলেও ঠিক কোন ব্যাপারটা তারা বাস্তবায়িত করতে চায়, তার পরিস্কার উত্তর জানে না । এখানে আমার মনে হয়েছে, আমাদের দেশে নারী অধিকার আদায়ের জন্য যারা কাজ করছে তাদের পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ গ্রহনে ঘাটতি রয়েছে । তার উপরে এর সাথে কিছু নোংরা রাজনীতিও জড়িত হয়েছে সুজোগ বুঝে, যা এই আন্দোলনের পরিপুর্নতায় শুধু বাঁধার ই সৃষ্টি করছে ।
আমি যখন আমার বন্ধুদের সাথে নারী অধিকার নিয়ে কথা বলি তখন লক্ষ করি আমার মেয়ে বন্ধুদের চাইতে ছেলে বন্ধুরাই নারী অধিকার নিয়ে বেশি সোচ্চার । (এটা যে তাদের নিজেদের প্রয়োজনেই সেটা বোঝার জন্য অবস্য খুব একটা মাথা খাটানোর দরকার হয়না ) । এটা অবস্যই একটা ভাল দিক বলে আমার মনে হয় । তবে নারী অধিকার বলতে নারী'রা ঠিক কোন অধিকারের কথা বলছেন এটা নিয়ে একটা পরিষ্কার গাইড লাইন বোধহয় থাকা উচিৎ । আর্থাৎ, কিসের জন্য এই আন্দোলন । এবং পাশাপাশি একে শুধু ঢাকা কেন্দ্রিক বা শহর মুখি না করে গোটা দেশে ছড়িয়ে দিতে হবে । তা না হলে যে কোন আন্দোলনের যে পূর্বশর্ত "জনসমর্থন", তা থেকে নারীরাই বঞ্চিত হবে ।
পরিশেষে আর একটি ব্যাপারে একটু আলোকপাত করতে চাই, তা হল, নারী অধিকার আন্দোলনে আমাদের যারা পথিকৃত, যেমন বেগম রোকেয়া সাখাওয়াত, কবি সুফিয়া কামাল, তসলিমা নাসরিন, ডঃ হুমায়ুন আজাদ প্রমুখ নারী অধিকার কে ঠিক কোন দৃষ্টিকোন থেকে বিশ্লেষন করেছেন তা ও আমাদের ভেবে দেখার সময় এসেছে । আসলে জাতি হিসেবে মাথা উচু করে দাড়াতে চাইলে নারী-পুরুষ এক সাথে হাতে হাত মিলিয়ে চলার বিকল্প নেই । আর তার জন্য দরকার সকলের সুস্থ মন ও মানুষিকতা । বিশ্ব নারী দিবসে'র অঙ্গিকার
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×