শুভ ভাই, আর কত শোনাবেন ? শুনিয়ে শুনিয়ে শেষ করে দিচ্ছেন যে । ডঃ মোঃ জাফর ইকবাল শুনাচ্ছেন, হুমায়ুনা আহমেদ শুনাচ্ছেন, দেশের স্বাধীনতার পক্ষের সবাই শুনাচ্ছেন । শুধু শুনিয়েই যাচ্ছেন । কিন্তু শেষে যেয়ে চামাচামি করছেন বি. এন. পি. অথবা আওয়ামি লিগের । কেউ কেউ আবার সুযোগ বুঝে জামাতের সমর্থন করেও বলছে আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি, থাকবো । প্রয়োজনে রক্তও দিব । সাবাস !
কই কারও মুখেতো শুনিনা, আর হবেনা এদের দিয়ে । এরশাদ (স্বৈরাচার) দেখেছি, বি. এন. পি. দেখেছি, দেখেছি আওয়ামি লিগও । সব ঐ একই । সবার মুল লক্ষ গরীবের রক্ত শুষে নিজেদের অাঁখের গোছান । 52 বলেন আর 71, তা শুধুই আমাদের আবেগকে কাজে লাগানোর তাদের সর্বশ্রেষ্ঠ অস্ত্র । দেশ জাহান্নামে যাক তাতে তাদের কিছুই আসে যায় না । তাদের আমাদের কাছ থেকে শুধু একটা জিনিষই দরকার, তা হল নির্বাচনে একটা ভোট । ভোট শেষ তো আমার প্রয়োজনও শেষ ।
তাই আমাদের দরকার এমন একটা দল যারা সবকিছুর উর্ধে দেশকে এবং দেশের জনগনকে প্রধান্য দিবে । দরকার দলমত নির্বিশেষে আমাদের বুদ্ধিজীবিদের নিয়ে গঠিত এমন একটা সুস্থ নতুন দল, যার পরিচালনায় থাকবে দেশের সর্বচ্চ বিদ্যা-পিঠের অধ্যাপক, বিশিষ্ট আইন বিদ, বিশিষ্ট সমাজ সেবী, বিশিষ্ট ব্যাবসায়ি, ব্যাংকার । সর্বশ্রেনি'র মানুষের সতস্ফুর্ত আংশ গ্রহন থাকবে সেখানে ।
বাংলাদেশে কি দেশপ্রেমি মানুষের অভাব আছে ? অভাব আছে সুষ্ঠভাবে রাষ্ট্র পরিচালনায় সক্ষম এমন যোগ্য ব্যাক্তির ? কেন যারা সত্যি সত্যি দেশের কথা, দেশের মানুষের কথা ভাবে তারাই সমাজে সবচাইতে বেশি অবহেলিত ? কেন তারা শুধু এই হায়নাদের নারকীয় তান্ডব দেখে আর হা হুতাস করে ? কেন তাদের কিছুই করার নেই ?
আমি জানিনা আপনারা কি ভাবছেন । তবে আমি বলব, এর জন্য দায়ী আমাদের সমাজের সেই সব মানুষেরা যারা আমাদের শুধু অতীতকে মনে করিয়ে দেয়, অসুস্থতাকে চোখের সামনে তুলে ধরে আর সমালোচনা করে । যেন সমালোচনা করাই হচ্ছে সব সমস্যার সমাধান । অথচ তাদের হাতেই রয়েছে দেশকে বাঁচানোর ক্ষমতা । তারাই পাড়ে সুস্থতার পক্ষে জন সমর্থন গড়ে তুলতে । নতুন একটা প্ল্যাটফর্ম তৈরী করতে যেখানে শুধু নিজের জন্য নয় দেশের জন্য কাজ করতে উৎসুক এমন মানুষেরা যোগ দিবে । গনজোয়ার তৈরি করার ক্ষমতাতো তাদেরই আছে । পুরো দেশ যাদের লেখা গোগ্রাসে গেলে, যাদের কথাকে মনিষির বানী'র মত মেনে নেয়, তাদের দায়ীত্বতো শুধু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পাড়ে না ।
আজ যদি ডঃ মোঃ জাফর ইকবাল নতুন একটা দিনের ডাক দেন, যদি বলেন, "এইখানে এসো, এইখান থেকে শুরু হোক যত অশুভ শক্তির বিরুদ্ধে আন্দোলন, তাহলে কি আমরা তার ডাকে সারা দিব না ? অবস্যই দিব । আর কেউ না দিক এই ব্লগের মাধ্যমে ঘোষনা দিতে চাই যে, সেই ডাকে আমি অন্তত সারা দিব । আর আমার বিশ্বাস গোটা বাংলাদেশ এমন একটা ডাকেরই অপেক্ষায় আছে । কে চায় বলুন শুধু বসে বসে মার খেতে আর ধুকে ধুকে মরতে ???
পরিশেষে শুভ'র কাছে ক্ষমা চাইছি তার, "আমাদের শস্তা স্বধীনতা!!!" নামক কলামটিকে আমার লেখার বিষয় হিসেবে পছন্দ করার জন্য ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৬ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



