somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তীর্থকে'র নারী

১৩ ই মার্চ, ২০০৬ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1. নারী যখন মা - মা যখন নারী

আমি ব্যাক্তিগতভাবে নারী এবং মা'কে দুইটা আলাদা সত্ত্বা হিসেবে কল্পনা করতে ভালোবাসি । আসলে মা'য়ের সাথে কোন কিছুরই তুলনা হয়না । মা'য়ের সাথে সন্তানের সম্পর্ক যদি কেউ একটু চিন্তা করে তাহলে সে খুব সহজেই দেখতে পাবে সেই সম্পর্কের উৎস কত গভীরে । বাবাতো বীজ বপন করেই মুক্ত । কিন্তু ভেবে দেখুন মা'য়ের কথা । 10 মাস শরিরের অংশ হিসেবে ধারন করেন মা । আমি জানিনা, যে সন্তান ধারন করেনি, সে কখনও এই সময়টা নিয়ে ভাবে কি না । এই সময়টয় মা'কে নিজের অন্য যে কোন অঙ্গ-প্রত্যঙ্গের চাইতে সেই বিশেষ অংশটার প্রতি অনেক অনেক বেশি "কেয়ার" নিতে হয় । প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা মা'কে তার গর্ভজাত সন্তানের সুস্থতা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হয় যতক্ষন না সেই সন্তান ভুমিষ্ট হয় । আর প্রসব বেদনা, সেতো একমাত্র মা'য়ের পইে সহ্য করা সম্ভব । আমি ভেবে অবাক হই, এত কষ্ট জেনেও মা সন্তান ধারন করেন ! আর সন্তান ভুমিষ্ট হওয়ার সাথে সাথেই মা হয়ে যান নারী থেকে আলাদা এক সত্ত্বা যার নাম জননি ।
তারপর সন্তান প্রতিপালনের এক সুদীর্ঘকাহিনি যেখানে শুধু একটাই নাম, "মা, মা আর মা" । সন্তানের শীয়রে রাত জাগেনি এমন কি কোন মা আছেন ? সন্তানের ব্যাথায় চোখের জল ফেলেনি এমন মা'য়ের কথা কি কেউ কখন শুনেছে ? সন্তানের অপেক্ষায় ভাতের থালা নিয়ে বসে থাকেনি এমন মা এই পৃথিবীতে বিরল ।
মা মাতৃত্বের এক অপুর্ব নিদর্শন । তাই নারী হয়েও মা সম্পুর্ন এক আলাদা সত্ত্বা ।

2। নারী যখন বোন - বোন যখন নারী

ভাই'য়ের সঙ্গে বোনের সম্পর্ক এক পবিত্রতার বন্ধনে বাঁধা । আদর, স্নেহ, মমতা আর ভালবাসাই হচ্ছে এই সম্পর্কের ভিত্তি । ভাই-বোনের মধ্যে এক আত্মিক সম্পর্ক থাকে যা আর কোনও সম্পর্কের সাথেই তুলনা করা চলে না । বড় বোন কে তো বলা হয় মা'য়ের সমান । যার মা নেই শুধু বড় বোন আছে সে জানে হৃদয় উজার করা ভালোবাসা দিয়ে বোন মা'য়ের অভাব দূর করার কি প্রানান্ত চেষ্টাটাই না করেন । আর এই বোনই হচ্ছে নারী'র আর এক মমতাময়ী রূপ ।

3। নারী যখন স্ত্রী - স্ত্রী যখন নারী

স্ত্রী'কে বলা হয় স্বামি'র অর্ধাঙ্গিনী । আর একথা থেকেই স্বামি-স্ত্রী'র সম্পর্ক অাঁচ করা যায় । এই সম্পর্কটাকে খুব সরল সম্পর্ক যেমন বলা চলে, ঠিক তেমনি খুব জটিল একটা সম্পর্কও বলা যায় । সরল এই অর্থে যে, একই ছাদের নিচে পাশাপাশি-জড়াজড়ি করে ভালোবাসা আর স্বপ্ন নিয়ে যে দুজন মানুষ বাস করে, তারা স্বামী এবং স্ত্রী । তাদের সম্পর্কের শুরু হয় এই মন্ত্র দিয়ে, "[ইংলিশ]বি ষরাব ঃড়মবঃযবৎ ্ ফরব ঃড়মবঃযবৎ[/ইংলিশ"] । আর স্বামি-স্ত্রী'র সম্পর্ককে জটিল একটা সম্পর্ক বলা চলে এই অর্থে যে, এ এক দারুন স্বার্থের সম্পর্ক । শরির এখানে প্লে করে মেজোর রোল । সেখানে অফুরন্ত ভালোবাসা থাকতে পারে, থাকতে পারে আত্মার টান, কিন্তু তারপরেও সেখানে থাকে স্বার্থের টানাপোরেন, বেক্তিত্বের সংঘাত, লু ক্কাইত হতাশা আর না পাওয়ার কষ্ট ।
স্বামি-স্ত্রী'র সম্পর্কে এটা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার । কিন্তু তারপরেও আজ যে স্বামি কাল সে বাবা আর আজ যে -স্ত্রী কাল সেই মমতাময়ী মা । আর সেই মমতাময়ী ম'য়ের নারী রূপই হচ্ছে স্ত্রী ।

4। নারী যখন কন্যা - কন্যা যখন নারী

পিতা-মাতা'র সাথে কন্যা'র সম্পর্ক অনেকটা সুন্দর স্বপ্নের মত কিংবা তার চাইতেও মধুর । সুন্দর একটা স্বপ্নের মধ্যে যেমন মহিত হয়ে, বিভোর হয়ে থাকতে ইচ্ছে করে, পিতা-মাতাও তেমনি আদর, যত্নআর ভালোবাসায় কন্যাকে মহিত করে রাখেন । দরীদ্্র পিতা-মাতার কাছে সে স্বপ্ন হয়ত রঙিন না ও হতে পারে, কিন্তু ভালোবাসার তাতে কোন অভাব হয় না ।
আসলে সন্তান মাত্রই পিতা-মাতার নয়নের মনি । পিতাতো কন্যার ভিতর দিয়ে তার জন্মদাত্রী মা'কেই দেখতে পান । আমদের ধানসিঁড়ির, "মা, আমার জুনিয়ার মা" তার উৎকৃষ্ট উদাহরন । আর নারী কন্যার ভিতর দিয়ে এক অনন্য রূপ নিয়ে ধরিত্রীতে পদার্পন করেন ।

***নারী এভাবেই হাজারো রূপে রূপবতী ।

(লেখাটা আর একটু সময় নিয়ে লিখলে হয়ত আর একটু আবেদন সৃষ্টি করতে পারতো । কিন্তু সময় সল্পতায় খুব একটা গুছিয়ে লিখতে পারিনি । নারী'র প্রকৃত রূপ ধারন করতে পারিনি লেখনীর ভিতরে । বিভিন্ন ধরনের ভুলও হয়েছে বিভিন্ন জায়গায় । তাছাড়া আমার লেখার দৌড়তো আপনারা জানেনই ঃ-))
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৬ রাত ১১:২৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×