somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী নিয়োগ ভাইভায় এসব কি হচ্ছে?

২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"তুমি কি মাদ্রাসা'র ছাত্র?" আমার বন্ধু আসাদ বিসিএস ভাইভা বোর্ডে ঢুকেই বসার অনুমতি পাওয়ার আগেই প্রশ্নটা শুনে একটা ধাক্কার মতো খেলো। সে থতমত খেয়ে বলল, "জ্বী, ইয়ে মানে না স্যার।" অথচ ভাইভা বোর্ডে যারা আছেন তাদের সবার হাতেই আসাদের শিক্ষা জীবনের অর্জিত সব সার্টিফিকেট। যা তারা প্রার্থী কক্ষে প্রবেশ করার আগেই স্টাডি করে নেন। সেখানে কোনোটাতেই লিখা ছিলোনা যে সে মাদ্রাসা'র ছাত্র। তাহলে কি কারণে এই প্রশ্ন? কারণ তার মুখে দাড়ি ছিলো, আর এই একটি প্রশ্ন দিয়েই তাকে শুরুতেই বুঝিয়ে দেয়া হলো তুমি "বাতিল"। অথচ, আসাদ যখন ভাইভা বোর্ড থেকে বের হয়ে আমাকে বললো,
"দোস্ত আমাকে মনে হয় নেবেনা।"
"কেন? ভাইভা ভালো হয়নি?"
"হয়েছে। ১৫ মিনিট ধরে অনেক প্রশ্ন করেও ওরা আমাকে আটকাতে পারেনি।"
"তাহলে?"
তখন সে জানালো এই হচ্ছে ঘটনা। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম,
"আরে ধুর। ওসব কোনো ব্যাপার না। তোর সাথে একটু দুষ্টুমি করেছে আরকি। দেখিস তোর ঠিকই হয়ে যাবে।"

কিন্তু দু'দিন যেতে না যেতেই আরেক প্রার্থী রানা আমাকে ভাবিয়ে তুলল। ওর মুখেও দাড়ি আছে। তার বাড়ী কক্সবাজারে। সে ভাইভা'র আগেরদিন ঢাকায় এসেই আমার কাছে জানতে চাইলো তার দাড়ি নিয়ে কি করবে। আমি কিছু সাইকোলজিক্যাল টিপস দিলাম। বলে দিলাম খবরদার ভুলেও ইসলামের প্রতি মায়া মহব্বত দেখাতে যাসনা। যাই হোক তাকে দাড়ি নিয়ে কিংবা ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করলোনা। ভালোয় ভালোয় সেও ভাইভা শেষ করলো। সে চলে আসবে এমন সময় একজন পরীক্ষক তাকে আবার বসালেন।
"কক্সবাজার জেলার রোহিঙ্গারা বাংলাদেশে কি কি সমস্যা তৈরি করছে?" সে ভালোই জবাব দিলো। কিন্তু উক্ত পরীক্ষক সাহেব তাকে বললো,
"আপনি আসল ব্যাপারটা কেনো এড়িয়ে যাচ্ছেন? রোহিঙ্গারা বাংলাদেশে জঙ্গী তৈরীর কারখানা। এটা আপনি জানেননা?"
"হরকাতুল জিহাদের আমীর কে?"
"তাদের মূল-লক্ষ্য ও উদ্দেশ্য কি?"
সে বললো, "স্যার আমি জানিনা।"
"আপনি জানেন। কিন্তু বলবেননা। ননসেন্স কোথাকার।"

দাড়িওলা আরেক বন্ধু তারেককে করা প্রশ্নের নমুনা দেখুন,
"জামাত-শিবির করেন?"
"না স্যার।"
"করেন করেন। আমি জানি। কিন্তু স্বীকার করবেননা। বলেন দেখি জামাতের প্রতিষ্ঠাতার নাম কি?"
"মওদূদীর সাথে জমিয়তে উলামায়ে হিন্দের বিরোধের কারণ কি?"
"জামায়াতের কোন নায়েবে আমীর মওদূদীর বিরোধীতা করে জামাত ত্যাগ করে?"
"ইসলাম ও জাতীয়তাবাদ বলতে কি বুঝেন?" এই হলো প্রশ্নের ধরণ যার জবাব দিলেও বিপদ না দিলেও বিপদ। অতএব ঐ প্রার্থী যৌক্তিক কারণেই বাতিল।
মাসুদ একটা মন্ত্রণালয়ে প্রথম শ্রেণীর একটা পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিতে এসেছে। এর মুখে আবার কোনো দাড়ি নাই। তার বাবা নয় নং সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলো। মুক্তিযুদ্ধের উপর তার বাবার লেখা কয়েকটি বই ও বেরিয়েছে। ভাইভা দিয়ে বের হয়েই আমার মোবাইলে মেসেজ পাঠালো, "আমারে বস্ত্রহরণ কইরা ইজ্জত হরণ করছে।" আমি প্রথমে বুঝিনাই সে কি বলতে চেয়েছে, তাই ফোন দিলাম। ১৯ মিনিট ৪৬ সেকেন্ড ধরে সে আমাকে তার ভাইভার কাহিনী শোনালো। তার ভাইভা বোর্ডে পিএসসি'র সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মহাজোট সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত। মাসুদকে প্রশ্নের ধরণ-
"তোমার বাড়ি বরিশালের কোথায়?"
"তোমার বাবা কি মুক্তিযুদ্ধ করেছেন?"
"কোন সেক্টরে?"
"৯ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?"
"ঐ সেক্টরে আর কে কে কমান্ডার ছিলেন?"
"মেজর জলিল ছাড়া অন্যদের নাম জানোনা কেনো"
"মেজর জলিল জামাত করতেন তাই শুধু তার নাম জানো তাই না?"
"তোমার বাবা কি সত্যিই মুক্তিযোদ্ধা ছিলেন?"
"এটাতো ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। রেদোয়ান আহমেদের স্বাক্ষর? সেতো একটা আস্ত রাজাকার।" বলেই সার্টিফিকেটের উপর লাল কালি দিয়ে বিশাল একটা ক্রস এঁকে দিলেন।
"মুক্তিযুদ্ধে তোমার বাবা কাদের মেরেছিলেন? রাজাকারদের? নাকি মুক্তিযোদ্ধাদের?"
"তোমার বাবাতো জামাত করেন তাইনা?"
"তুমি ভাইভা দিতে আসছো কি জন্য? তোমার বাবাকে আসতে বলো ভাইভা দিতে।"
"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স মাস্টার্স করে এই চাকরি করতে আসছো কেনো?"
"মুক্তিযোদ্ধার সন্তানদেরকে তো আমরা বিসিএস এ নেবো।"
"ও বুঝছি আমাদের উপর তোমাদের কোনো আস্থা নেই তাই এখানে ভাইভা দিতে এসেছো।"
"শিবিরের ছেলেগুলো বড়ই নাছোড়বান্দা। ওরা যে করেই হোক সরকারী চাকরিতে ঢুকবেই। ভার্সিটিতেতো সবসময় শিবিরের মিছিল করে বেড়িয়েছো। পড়ালেখা করছো কখন? এগুলোতো সব নকল করে পাস করা সার্টিফিকেট। এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই। যাও চলে যাও। এখানে তোমার চাকরি হবেনা। আর শোনো কষ্ট করে বিসিএস ভাইভা দিতে আসার দরকার নাই তোমার। তোমাকে নেওয়া হবেনা।
২২টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×