somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানার ঘ্রাণশক্তি =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P (হালকা ১৮+)

৩১ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক অন্ধ লোক আসলো এক হোটেলে খাবার খেতে।
ওয়েটার, যে কিনা হোটেলটার মালিকও, এসে অন্ধ লোকটাকে মেন্যুটা বাড়িয়ে দিল।

“দুঃখিত জনাব।”, বললো অন্ধ লোকটা। “আমি চোখে দেখতে পাইনা। তাই আপনার মেন্যুতে কি আছে সেটা আমার পক্ষে দেখা সম্ভব না।”

“ওহহো, আমি দুঃখিত।”, বললো মালিক। “তো আপনার অর্ডার আমি কিভাবে নেব।”

“আপনি এক কাজ করুন”, অন্য কোন কাস্টমারের ব্যবহৃত একটা চামচ নিয়ে আসুন। আমি সেটার গন্ধ শুঁকে বলে দিতে পারবো খাবারটা কী। তারপর আপনাকে জানাব, সেটা আমি খাব কিনা।”

হোটেলের মালিক এমন নতুন ধরণের কৌশলে একটু অবাক হল। সে গিয়ে পূর্বতন কাস্টমারের ব্যবহৃত একটা তেল চিটচিটে কাঁটাচামচ এনে লোকটাকে দিল। অন্ধ লোকটা সেটা নাকের কাছে নিয়ে কুকুরের মত কিছুক্ষণ শুঁকে বললো, “আহ, মনে হচ্ছে গরুর সিনার গোশত দিয়ে মাসকলাইর ডাল। আমার খুব পেয়ারের খানা। নিয়ে আসেন, এটাই চলবে।”

অন্ধ লোকটার ঘ্রাণশক্তির কারিশমা দেখে মালিক অবাক হল ভীষণ। তাকে খাবারদাবার রেডি করে দিয়ে হোটেলের মালিক গেল রসুইঘরের দিকে। সেখানকার প্রধান রাঁধুনী তার স্ত্রী আলেয়া। আলেয়াকে পুরো কাহিনীটা সবিস্তারে খুলে বললো সে। ওদিকে লোকটা খানাদানা শেষ করে বিল মিটিয়ে বিদায় হল।

কয়েক হপ্তা পর সেই হোটেলে আবার এল লোকটা। ওয়েটার-কাম-মালিক তাকে মেন্যুটা আবার বাড়িয়ে দিল। অন্ধলোকটা বললো, “দেখুন, আপনি হয়তো ভুলে গেছেন আমার কথা। আমি কিছুদিন আগেও এ হোটেলে এসেছি। আমি আসলে চোখে দেখতে পাইনা। মেন্যু দিয়ে তাই কোন লাভ নেই।”

“ওহহো” বললো মালিক। “আপনাকে প্রথমে চিনতে না পারার জন্য দুঃখিত। তো, আমি কি এখন একটা ব্যবহৃত চামচ নিয়ে আসবো?”

“নিয়ে আসুন”, অন্ধ লোকটা বললো।

মালিক গেল আবার ধৌতঘরে। সেখান থেকে বেজায় হলদেটে একটা চামচ নিয়ে অন্ধলোকটাকে দিল। অন্ধ লোকটা প্রথমে একেবারে বন্য শৃগালের মত সেটা শুঁকে দেখলো। তারপর উৎফুল্ল কণ্ঠে বললো, “আরে এযে দেখি কচুর লতি দিয়ে পাঠার পাছার মাংস। আমার খুব- খুউব ফেভারিট। তাড়াতাড়ি নিয়ে আসেন দেখি, চেটেপুটে খাই।”

এবারও মালিক চমৎকৃত হলো। তবে তার মনে খটকা লাগলো যে লোকটা বোধয় ফাও ভাব নেয়ার জন্য এমনটা করছে, আসলে সে অন্ধ না। সে ব্যাপারটা তার বউ আলেয়াকে বললো, এবং তাকে জানিয়ে রাখলো যে পরেরবার কানাটা এলে তাকে ভালোমত যাচাই করে দেখবে।

সপ্তাহকাল পরেই অন্ধলোকটা আবার সেই হোটেলে এলো খেতে। আসার পথেই হোটেলের মালিক তাকে দূর থেকে দেখলো, তাই সে একটা চামচ নিয়ে ভোঁ দৌড়ে গেল তার বউয়ের কাছে। গিয়ে আলেয়ার কানে কানে তার কষে রাখা কুপরিকল্পনাটা উগরে দিল।

আলেয়া প্রথমে একটু গাঁইগুঁই করলেও স্বামীর একান্ত অনুরোধের মুখে ঠিকই শেষপর্যন্ত ঢেঁকিটা গিলতে বাধ্য হল। সে তার স্বামীর কাছ থেকে চামচটা নিল। অন্যহাতে তার সেলোয়ারের বাঁধনটা টেনে খুললো…।

অন্ধলোকটা সিটে এসে বসলো। তৎক্ষণাৎ হোটেলের মালিক সেই বিশেষ চামচটা নিয়ে লোকটার সামনে হাজির হয়ে বললো, “শুভসন্ধ্যা জনাব! আমি আপনার জন্য ইতোমধ্যেই একটা চামচ রেডি করে রেখেছি।”

“হে হে, চামচটা তাহলে তাড়াতাড়ি দিন।”, বললো অন্ধলোকটা।

চামচটা হাতে পাওয়া মাত্রই অন্ধলোকটা সেটাকে বুনো নেকড়ের মতো শুঁকতে থাকলো। নাসাছিদ্রকে এগিয়ে নিয়ে ভালোমত চামচের আগার উপর বিচরণ করলো সে। হোটেল মালিককে অবাক করে দিয়ে লোকটা চামচের আগায় তার জিহ্বার ডগাও ছোঁয়ালো বারদুয়েক। পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ শেষে হঠাৎ অন্ধ লোকটা বলে উঠলো, “তার্মায়রেবাপ!! আলেয়া যে এইখানে কাজ করে সেটাতো আগে জানতাম না!!”
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×