somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত শিশু যৌন নির্যাতন ?

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাইওয়ে মুভিতে "ভিরা" চরিত্রে আলিয়া ভাটের অভিনয় দেখে আমি মুগ্ধ। একটি অংশে ভিরা তার ছোটবেলার কিছু কথা বলছিল, কথাগুলোর বাংলা অনুবাদ করলে হয় -

"আমি ৯ বছরের ছিলাম, বাসায়। সে বিদেশী চকলেট আনত, আমার আঙ্কেল। আমাকে কোলে বসিয়ে আদর করত আর একা থাকলে ...... বাথরুমের ভেতর আবার কোলে বসাত ... আর আদর করত ...
চিৎকার করতাম আমি কিন্তু সে আমার মুখ বন্ধ করে দিত, এইভাবে (হাত দিয়ে মুখ চেপে ধরে) মুখ বন্ধ করে দিত যেন আমার চিৎকার বাইরে না যায়, অনেক ব্যাথা পেতাম ...
- 'শশশ ... শশশ, ব্যস ব্যস ব্যস হয়ে গেছে ... আমার পুতল দুনিয়ার সেরা মেয়েটা তুই, সবচেয়ে সুন্দর'
আবার আসতো , বারবার আসতো , ভেতরে চিৎকার করতাম আমি ...... !
- 'শশশশ, শশশশ কাউকে বলবানা , ঠিক আছে?'
তারপর ১দিন আমি মাকে বলে দিলাম ... বলে দিলাম তাকে। মা বলল
-'শশশ, শশশ কাউকে বলাবানা, ঠিক আছে?'
আমি কাউকে বলি নাই, এরপর ঐসব বন্ধ হয়ে গেল। তারপরেও সে আসতো আমার জন্য চকলেট নিয়ে, এখনও আসে ... আমি তার কোলে বসি , সে আমাকে আদর করে ...... আমি হাসি ...
- 'আমার পুতুল ... সবচেয়ে সুন্দর ...... '
জানোয়ার শালা।
আদব-কায়দা , নমস্কার কর, পা ছোঁও এদের ........চারদিকে এরাই , এদের মাঝে থাকতে হয় , হাসতে হয় , বন্ধুত্ব করতে হয় , ভালবাসতে হয় ........."

আমার মতে, উপরোক্ত এই কথাগুলো মুভিতে বললেও আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে, আমরা আমাদের মেয়েদের সাবধান করি বাইরের মানুষ খুব খারাপ, বাইরে চলাফেরার সময় সাবধান থাকবা কিন্তু নিজের ঘরেই ১টা মেয়ে কতখানি অসহায় হতে পারে সেদিকে ভ্রুক্ষেপ করিনা বিশেষ করে বাচ্চারা যখন এ ধরনের ঘটনার শিকার হয় তখন তারা ভয়ে কাউকে জানাতেও পারেনা। তাই আসুন, আজ থেকে সবাই সচেতন হই, শুধু বাইরে না নিজের ঘরেও শিশুরা কতখানি নিরাপদ সেদিকে লক্ষ্য রাখি। আর মেয়েদের বলি তোমরা ভয়ে চুপ করে না থেকে সবার সামনে এসব জানোয়ারদের কীর্তি তুলে ধর।

বিঃদ্রঃ অনেকেই বলে দোষ কি শুধু ছেলেদের, মেয়েদের দোষ নাই? তাদের বলি, যখন প্রাপ্ত বয়স্ক কারো সাথে এমন করা হয় তখন বলেন মেয়েটার ড্রেস আপ ভাল ছিলনা ( যদিও এই ব্যাপার মানতে আমি নারাজ তবুও ধরে নিলাম এটাই ঠিক, মেয়েটার ড্রেস দেখে আপনি নিজেরে সাম্লাইতে পারেন নাই, রেপ করে দিছেন) কিন্তু ছোট ১টা বাচ্চা আপনারে এমন কি করছে যে তার সাথেও এমন করতে হবে???
এইভাবে আর কতদিন????
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×