somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ চিঠি

১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাক্কা ১ বছর হল, যদিও কাটায় কাটায় সময় মিলাতে গেলে এখনো ২০ ঘন্টা বাকি তবে তারিখটা ১২ ডিসেম্বরই ছিল। সময়ের হিসেবে ঠিক ৮হাজার ৭শ ৪০ ঘন্টা আগে তার সাথে প্রথম দেখা, সেদিনও জানতাম না সে জীবনের এতখানি গুরুত্বপূর্ণ কেউ হবে। এই ৫ লাখ ২৪ হাজার ৪০১ মিনিট অতিক্রম হতে হতে তাকে নিয়ে অনেকবার অনেক কিছু লিখেছি, কিন্তু কখনো চিঠি লেখা হয়নি আর তাই আজ ৩১ কোটি ৪ লাখ ৬৪ হাজার সেকেন্ড অতিক্রমের পর তার উদ্দেশ্যে প্রথম এবং সম্ভবত শেষ একটি চিঠি লেখা -----------
প্রিয় সেই,
অনেকদিন হয় জানিনা- কেমন আছো? আমি ভালো নেই। কেন? কারণটা তোমার অজানা নয়। জানো তো কিছু কঠিন সত্য কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু তাই বলে রাগ করতে নেই। বরং একবুক অভিমান নিয়ে চুপচাপ ফিরে আসতে হয়। তাইতো জীবনের সবচেয়ে মূল্যবান যাত্রার হঠাৎ সমাপ্তি মেনে নিয়েছি। কষ্ট এই যে, এ যাত্রায় সত্যিকার অর্থে তুমি ছিলেনা কখনোই। আমি একাই হেঁটেছি পুরোটা পথ। দুঃখ এটাই, যে ধ্বংসস্তুপ থেকে একদিন টেনে তুলেছিলে, দ্বিগুণ যন্ত্রনা দিয়ে ঠিক সেখানেই ছুড়ে ফেললে। শেষ কিছু প্রশ্ন আর অভিযোগ তোলাই রইলো। কারণ আজ এসবের উত্তর কিংবা নিষ্পত্তি নিতান্তই অপ্রয়োজনীয়।
আমি জানি ভালোবাসা আপেক্ষিক। তুমিও ভালোবাসবে- এই ভেবে তোমাকে ভালোবাসিনি। তোমার জন্য আমার অনুভূতিরা প্রখর...তাই ভালোবাসতাম...ভালোবাসি বলেই ভালোবাসবো।
তোমার প্রিয় স্মৃতির ফ্রেমে আমি থাকবো না জানি। তাই অপ্রিয় স্মৃতিদের ভিড়ে আমাকে ভুলিয়ে দিও। 'তুমি' বলতে রয়ে গেল তোমায় নিয়ে লেখা একগুচ্ছ কবিতা আর তোমার কিছু অতিপ্রিয় স্মৃতি। ভালো থেকো...চিরজীবন !
ইতি
এই আমি।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×