বাদল দিনের প্রথম কদম ফুল
১৫ ই জুন, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানি ব্যস্ত পৃথিবীতে তুমি ক্রমাগত রেসের ঘোড়া ছোটাচ্ছ, তবুও চাই বারান্দায় বিকেল শেষের রোদ তোমাকে দুদন্ড অবসর দিক আমার কাঁধে মাথা রাখবার। হয়তো লেট নাইট পার্টিতে ওয়াইন গ্লাসের ঠোকাঠুকিতে তোমার স্বাছন্দ্য। কিন্তু আমার ইচ্ছে হয় গোধূলী সন্ধ্যায় তোমার গিটারের টুংটাং শব্দে, ধোঁয়া ওঠা গরম চায়ের কাপের ঠোকাঠুকির শব্দ মিলেমিশে এক হয়ে যাক। জানি রাতারাতি সাইকেডেলিক হয়ে ওঠা এ যান্ত্রিক শহরে গাড়ি ছুটিয়ে তুমি অভ্যস্ত তাই বলে কি বিস্তৃত রাস্তায় নিয়ন আলোয় তোমার হাতের মুঠোয় হাত চেপে কিছু সময় হাঁটতে পারিনা? বলছিনা ভ্যালেন্টাইন ডে'র মত বিশেষ বিশেষ দিবসে ব্লু অর্কিড কিংবা জুলিয়েট রোজ নিয়ে ভালোবাসি বল, কিন্তু তাই বলে কি বর্ষার প্রথম দিনে একগুচ্ছ কদম আমার হাতে ধরিয়ে মুচকি একটা হাসি দিতে পারনা? রাত পোহালেই এ বছরের বর্ষার প্রথম দিন। খুউউউব করে চাই একগুচ্ছ কদম হাতে তোমার পাশে গুনগুণ করতে -
'বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান ............'
- মাহমুদা আক্তার নিশা
১৫ জুন, ২০১৫ ইং
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন