হাওয়াই মিঠাই বিকেল
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাওয়াই মিঠাই স্বাদের দিন আজ। দিন শেষ হয়ে সন্ধ্যে ঘনিয়ে আসছে কিন্তু ভাল লাগার রেশটুকু রয়েই গেছে যেমনটা মুখের ভেতর মিইয়ে যাওয়ার পরেও হাওয়াই মিঠাই এর মিষ্টি স্বাদ লেগে রয়। আবহাওয়ার কারণে দিনটাকে মনে হচ্ছে অসম্ভব স্নিগ্ধতা, ভালোবাসা আর মায়ায় ভরা। মেঘ ছাওয়া আকাশে দৃষ্টি জুড়ে আবছা অন্ধকার আর আলোর খেলা, ঝিরিঝিরি বাতাসে হালকা শীতের আমেজ। এরকম সময় নিজেকে বড্ড মোম মনে হয়, ভালোবাসার মানুষটার সাথে একই কাথার নিচে দুষ্টুমির সময় উষ্ণতা ভাগাভাগি করতে করতে মোমের মতই গলে যেতে ইচ্ছে হয়। এমন একটা বিকেলে জানালার কার্নিশে দাঁড়িয়ে তার আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে গোধূলির অপেক্ষায় থাকতে একদমই বিরক্ত লাগেনা, বরং মনে হয়- ইশশ! সময়টা যদি আরেকটু দীর্ঘ হত তবে তাকে ছুঁয়ে থাকার আরেকটু বাহানা পাওয়া যেত। কিংবা বারান্দায় পাতা মুখোমুখি চেয়ারে পা তুলে বসে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে প্রতি চুমুকের সাথে তার দিকে মায়ায় মেশানো ভালোবাসার গভীর দৃষ্টি নেহায়েৎ মন্দ না। সবকিছু মিলিয়েই আজকের বিকেলটা যেন শুধু তুমিময়, একলার কোনভাবেই নয় ...
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন