শাফিক আফতাব------
একটি মানুষের মধ্যে থাকে অনেক মানুষ
অনেক মানুষের মধ্যে হরেক মানুষ
হরেক মানুষের মধ্যে থাকে মন্দ আর ইতর মুানুষ
এইসব মানুষ চেনা বড় দায়
এইসব মানুষই মানুষকে কাদায়।
মানুষের থেকে তাই প্রায়শ দূরে থাকি
তাই ভালোবাসি পশু পাখি
মানুষের পেটে থাকে মানুষমুখোশের ইতরজীব
পাবেনা মুক্তি এসবের থেকে যতই জ্বালো মঙ্গলপ্রদীপ
তবুও সমাজ আমাদের এইসব পশুপাখিদের নিয়ে
এদেরই মাঝে বাস করতে হয় কষ্ট দৈন্য নিয়ে
মানুষের সুন্দর বদনের ভেতর থাকে দুষ্ট আর এক কদাকার মানুষ
'মানুষের উপর বিশ্বাস হারা পাপ' এক কথা সত্য নয় হে প্রতীমপুরুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




