শাফিক আফতাব-------
হে শ্রমজীবী নিবেদীত মানুষ
তোমাদের সালামস্যালুট
তোমাদের রক্ত বিকে আমরা ভাই চিংড়িস্যুপ
পরকীয়া শয্যায় হই রঙিন মধুপ
আমাদের নেই কারো হুষ
তোমরাই দেশের আসল প্রেমিক
আমরা ঘুরি দিকবিদিক।
কালে কালে তোমরাই গড়েছে সভ্যতা
পতিত পৃথিবীকে করেছো ফলবতী
উষর ভূমিকে করেছে শস্যশ্যামল
তোমরাই এগিয়ে আসো জাতীর ক্রান্তিকালে
তোমরাই দ্রোহে ফেটে পড়ো
তোমরাই এনেছিলো স্বাধীনতা
বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক সচ্ছলতা
আজ তোমরাই প্রাণ দিলে পাথরচাপায় দালানধসে
তোমাদের আত্মদান বৃথা নয়
আমাদের প্রিয়স্বদেশের চেতনায় থকবে নিশ্চয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




