রক্তক্ষরণকে বড় ভয় লাগে এখন আমার
শাফিক আফতাব.................
এখন খুব হালকা লাগে__আমার স্বপ্নগুলো আমি বাসের বাঙ্কারে লোড করেছি
কিংবা মালবাহি ট্রেনে তুলি দিয়ে আমি সিটের হাতল ধরে বসে অছি
আমি আমার আশাগুলো মেঘ বানিয়েছি
আমি পাবার আনন্দকে গলাটিপে হত্যা করেছি__
আমি ভালোবাসাকে নীলখামে ভরে পাঠিয়েছি এ্যায়ারমিলে অনন্তের দেশে
আমি আমার প্রেমকে মামাবাড়িতে জাগির রেখেছি
আমি আমার স্বপ্নগুলো নির্বাসনে পাঠিয়েছি__
উৎসবের শেষে এলে কী পাওয়া যায় ? বলো ?
পাওয়া যায় উপাদেয় ভোজনের ঘ্রাণ,__এবং তার উচ্ছিষ্ট আর্বজনা, হলুদ কেঁতর,
এই অবেলায় অসময় এসে তুমি কতটুকু ভরাবে কলসিরজল
কতটুকু পরিচর্যায় পুষ্ট করে তুলবে আমাকে।
আমি সময়ের শেষে অনিবার্যতাকে মেনে স্বপ্নগুলো চালান করেছি অপরাহ্নের ডাকে
অনন্তের পথে পাঠিয়ে খুব করে বলেছি__'আর কোনদিন যেন ফিরিয়ে না তাকায়
এই বাংলাদেশে, আমার কুড়েঁঘরে__
আমি স্বপ্নহীন বাঁচতে পারবো, ভালোবাসাহীন আর প্রেমহীন জীবন নিয়ে একটিদিন
হলেও তো বাঁচতে পারবো__
তবু ভালো__রক্তক্ষরণকে বড় ভয় লাগে এখন আমার। ভালোবাসাকে ভয় লাগে __
ভয় লাগে বড় হবার স্বপ্নকে__সবচে ভয় লাগে আমার অমিয় প্রেম। যাকে নিয়ে আমি
এতদিন বেঁচে ছিলাম।
১৫.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

