সৌন্দর্যলোক
শাফিক আফতাব...............
চুলে ঢেকে আছে তার অন্তর্গত সৌন্দর্য__যেন ঘাসে ঢাকা ঘাসফুল __
কিংবা লতায় ঢাকা কমলালেবু দুটো,
কিংবা পর্দায় ঢাকা অভিনীত নাটকের প্রকল্পনার কত ঝিমিমিলি আলো__
ঢেকে আছে মশা-মাছি আর জীবাণু থেকে দূরে শিশুর জন্য বিশুদ্ধ খাবার।
কখনো মনে হয় যাদুরবাক্স থেকে বেরিয়ে এলো বাজিকরের বল__
কখনো মনে হয় সাপের মনির অমূল্য সম্পদ নাগিণীর কাছে,
কখনো মনে হয় আবহমান এক রহস্যলোক থেকে বেরিয়ে এলো দুটো গোলডিম__
কখনো মনে হয় কর্তার জন্য গামছায় ঢেকে রাখা কৃষকের দুপুরের খাবার।
এই যে সৌন্দর্য, অন্তর্গত সৌন্দর্য তোমার, এই যে পেলব অনুভব __
চোখের চাদরে আহা ! একি পুলকের অজস্র আবেশের ঘ্রাণ !
আহা ! আঁধারের গভীরে, দিনে, রাতে আর হেলেপড়া বিকেলে কত কলরব !
আমাকে জাগাতে এক আবহমান লোকে কে যেন সুমধুর স্বরে দিয়ে যায় আজান।
কত যতনে ঢেকে রাখো তোমার সঞ্চয় আমাকে দেবে বলে উজাড়ে __
কত ধ্বনি, স্বর, শ্বাস,__ঘ্রাণ পাগল করে যায় আমারে, নিঝুম আঁধারে।
১৫.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

