সৌন্দর্যলোক- ০২
সেই কত কত দিন থেকে ঢেকে রাখো উপাদেয় ভোজ্য আমার __
কত যতনে, মননে, কত স্বপ্নে, ঘোরে অনুভবে লিখোছো আমার নাম :
সেই কত দিন থেকে তুমি আমাকে ডাকনামে ডাকো, কত ব্যঞ্জনা __
দিয়েছো কথায়, শব্দে, স্বরে আর স্পর্শের ছোঁযায়, করেছো কতবার প্রনাম।
শীতে রাতে ঢাকনা খুলে গেলে দেখি, শীতপিঠার ভাঁপ উঠছে নাতিশীতোষ্ণ শরীরে
স্থুল লতা থেকে সুবাস ছড়িয়ে পড়ছে সফেদ লেপের ভাঁজে __
আঁধার ঢেলে দিলো দীর্ঘ চাদর__অমনি খুলে যায় পর্দা লাজে,
আজ অনেকখানি তুমি প্রবেশ করো আমার গভীরে।
গভীরে গিয়ে দেখি সমুদ্রের অজস্র লতাগুল্ম ভিতর রঙিন মাছের চলাচল __
আবার সেখানে দেখি পুলকরা পাখা মেলে নাচে আনন্দে, ব্যঞ্জনায়, মধুস্বরে __
মাছদের হাত দিয়ে ধরতেই চলে যায় সমুদ্রের অজস্র গভীরে,
সারারাত কাটে, আনন্দের মাছেরা গভীরে লুকায় । তখন আবার দিলে দুফোটা জল
সমুদ্রের গভীরে, অমনি সমু্দ্রের পুরোজল সুবাসের আবেশে ঘ্রাণময় হয়, হয় শান্তস্নিগ্ধ
নরম অনুভব, আমি তোমার শরীর ছেকে ছেনে পাই আমি সুধা, সৌন্দর্যের কত গন্ধ !
১৫.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

