মনে হয তোমাকে সবটুকু দেই
= /শাফিক আফতাব /=
মনে হয় সবটুকু যাই__অন্তর্গত সৌন্দর্যের ভেতর__
সবটুকু তোমাকে দেই__আমার যতটুকু আছে ;
সবটুকু অনুভব দিয়ে তোমাকে ঋদ্ধ করি__
সবটুকু সুগন্ধি দিয়ে খুলে ফেলি বুকের বোতাম।
মনে হয় আজ নিশিরাতে তোমাকে পুরোপুরি ভালোবাসি
কাছে এসে দিয়ে যাই বিন্দু বিন্দু পুলকের দানা __
মনে হয় আজ রাতে যদি তুমি হতে বেগানা
বেশ মজা হতো তবে__তোমাকে পেতাম অনুভবে।
মাঝে মধ্যে নগ্ন হলে মন্দ লাগেনা
মাঝে মধ্যে রাগলে অনুরাগ মনে হয় __
মাঝে মধ্যে ভ্রমণে পয়শা লাগে না,
মাঝে মধ্যে তোমার ভেতর লুকিয়ে থাকে ভয়।
মনে হয় আজ তোমাকে সবটুকু দেই
সবটুকু দিয়ে পরিপূর্ণ পরিতৃপ্তির জালে আটকা পড়ি। নিশিথেই।
১৮.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

