সেথায়
শাফিক আফতাব................
কত না মধুর ফুল ফুটিছে সেথায় !
কত না পুষ্পরেণু ঝুরঝুরে পড়ে !
কত না বৃষ্টির ধারা ঝরঝর ঝরে __
কত না জোনাকী সেথা আলোয় ভেলায়।
কত না গান আছে কত না সুর
কত না আনন্দ আর পুলকের ধারা __
আহা ! তাহা ! এক কেমন মধুপুর !
যেতে যেতে সেথা আমি হয়ে যাই সাড়া।
কত না সুধার বিন্দু শিশিরের মতোন
কত ভালোবাসা আর প্রেমের যতন
কত না আবেশমাখা তার করিডোর
খেয়ে যায় সংগোপণে কত মনোচোর।
সেথায় যেতে চায় মন আজ সুরার লাগি
কোথা আসো, ভালোবাসো ও অনুরাগি।
১৯.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

